নেপোলিয়নের পতনের ২টি কারণ উল্লেখ কর।
উত্তর: নেপোলিয়নের পতনের ২টি কারণ হলো- ১. স্পেনীয় নীতি: স্পেনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং সিংহাসনে নিজ ভাই যোসেফ বোনাপার্টকে প্রতিষ্ঠিত করা নেপোলিয়নের জীবনে মারাত্মক এক ভুল ছিল। তিনি স্পেনবাসীর দেশপ্রেম ও জাতীয়তাবাদের ওপর চরম আঘাত হেনে কূটনৈতিক অদূরদর্শিতার পরিচয় দেন। নেপোলিয়ন নিজেই বলেছেন, "স্পেনের ক্ষতেই আমার সর্বনাশ হয়।". ২. মস্কো অভিযান: মস্কো অভিযান নেপোলিয়নের পতনের একটি বড় কারণ। মস্কো অভিযানে ব্যর্থতা নেপোলিয়নের পতনের পথ প্রশস্ত করে। সর্বোপরি বেলজিয়ামের ওয়াটার লু যুদ্ধে ১৮১৫ সালে নেপোলিয়ন পরাজিত হন। সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় এবং এ দ্বীপেই ১৮২১ সালে তার মৃত্যু হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
নেপোলিয়নের পতনের ২টি কারণ উল্লেখ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর