শেয়ারFacebookWhatsApp

বলশেভিক বলতে কী বোঝ?

উত্তর: রাশিয়ার জারতন্ত্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অব্যবস্থাপনা এবং প্রথম বিশ্ব যুদ্ধে যোগদান দেশটিতে গভীর সংকটের সৃষ্টি করে। এ সংকটে ভি. ই লেনিনের নেতৃত্বে এগিয়ে আসে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। আর সংখ্যাগরিষ্ঠদের অংশগ্রহণ বোঝানোর জন্যই রুশ বলশেভিক বিপ্লব হিসেবে উক্ত বিপ্লবকে আখ্যায়িত করা হয়। ১৯১৭ সালে ধনতন্ত্রের বিপরীত ধর্মী লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে এ আন্দোলন পরিচালিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বলশেভিক বলতে কী বোঝ?

উদ্দীপক

মহান নেতা মি. x বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেন। তিনি প্রবাস জীবনে থেকেও জনগণকে সংগঠিত করতে থাকেন অত্যাচারী সরকারের বিরুদ্ধে। দেশে ফিরে তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য বিপ্লবের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দেশের অত্যাচারী শাসনের অবসান হয় এবং সাধারণ মানুষ তাদের অধিকার লাভ করে।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

'Mein kamphkamph^{\prime} বইটির দুটির খণ্ডে রচিত।

উত্তর

রাশিয়ার জারতন্ত্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অব্যবস্থাপনা এবং প্রথম বিশ্ব যুদ্ধে যোগদান দেশটিতে গভীর সংকটের সৃষ্টি করে। এ সংকটে ভি. ই লেনিনের নেতৃত্বে এগিয়ে আসে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। আর সংখ্যাগরিষ্ঠদের অংশগ্রহণ বোঝানোর জন্যই রুশ বলশেভিক বিপ্লব হিসেবে উক্ত বিপ্লবকে আখ্যায়িত করা হয়। ১৯১৭ সালে ধনতন্ত্রের বিপরীত ধর্মী লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে এ আন্দোলন পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. X এর সাথে পাঠ্যপুস্তকের মহান নেতা রুশ সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ভি.ই লেনিনের সাদৃশ্য পাওয়া যায়। সমাজতন্ত্রের ইতিহাসে যেসব মনীষী মার্কস ও এঙ্গেলসের চিন্তাধারাকে ধর্মীয় বিশ্বাসের মর্যাদা দিয়ে বরণ করে নিয়েছেন এবং যারা তাদের প্রতিটি চিন্তায় ও কর্মে অত্যন্ত বিশ্বস্ততার সাথে মার্কসবাদের আদর্শকে বাস্তবে রূপায়িত করার প্রয়াস পেয়েছেন; লেনিন তাদের অন্যতম। রুশ বিপ্লবের এ মহানায়ক ১৮৭০ খ্রিষ্টাব্দে কাজন 'প্রদেশের ভলগা নদী তীরবর্তী সিনবিরস্ক নামক স্থানে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। লেনিনের পরিবার বিপ্লবী হিসেবেই খ্যাত। তার ভাই আলেকজান্ডার 'রুশ জারকে হত্যা করার অপরাধে ফাঁসিমঞ্চে প্রাণ দিয়েছিলেন। তার অপর ভাই ও দুই বোন রাজনৈতিক কারণে পুলিশের নজরবন্দি ছিলেন। লেনিন ছাত্রাবস্থায় ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন । পরবর্তীকালে বিপ্লবী দলে যোগ দেওয়ার অপরাধে সাইবেরিয়ায় নির্বাসন দণ্ড ভোগ করেন। কাজেই সমসাময়িক রাজনীতি ও সমাজের নানা ঘটনা তার কিশোর মনকে গভীরভাবে আলোড়িত করে। মার্কস ঐতিহাসিক বস্তুবাদের নিরিখে শ্রেণিহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার যে তত্ত্ব দিয়েছিলেন, তাকে ধারণ করে লেনিন বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে যার সফল বহিঃপ্রকাশ ঘটে লেনিনের হাত ধরে।

উত্তর

উক্ত নেতা অর্থাৎ ভি.ই লেনিন পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। পারিবারিকভাবে লেনিন বিপ্লবী আদর্শ গ্রহণ করলে সরকার তাকে নির্বাসনে পাঠায়। রাশিয়ার জারতন্ত্রের দুঃশাসনের বিরুদ্ধে কৃষকগণ বিদ্রোহী হয়ে উঠলে শ্রমিকরাও তাদের সাথে যোগ দেয়। এ অবস্থায় বলশেভিক নেতা লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে এসে (১৬ এপ্রিল, ১৯১৭ খ্রিষ্টাব্দ) বলশেভিক কর্মীদের সামনে বিখ্যাত 'এপ্রিল থিসিস' বা 'এপ্রিল মতবাদ' নামে এক কর্মধারা তুলে ধরেন। বলশেভিক কর্মীদের তিনি বলেন যে, বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের হাত থেকে এক্ষুণি ক্ষমতা কেড়ে নিতে হবে। তিনি দাবি করেন যে, “সব ক্ষমতা সোভিয়েতগুলোর হাতে দিতে হবে।” তিনি শ্রমিক, কৃষক, সৈনিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে 'সর্বহারার একনায়কত্ব' প্রতিষ্ঠার আহ্বান জানান। ১৯১৭ খ্রিষ্টাব্দের ১৬ জুলাই বহুসংখ্যক সৈনিক ও অসংখ্য শ্রমিক প্রেট্রোগ্রাডের রাস্তায় সমবেত হয়ে 'সব ক্ষমতা সোভিয়েতগুলোকে দেবার দাবি তোলে প্রজাতন্ত্রী সরকার এ শান্তিপূর্ণ জমায়েতের ওপর গুলি চালায়। এ অবস্থায় 'মেনশেভিক' দলের সেনাপতি আলেকজান্ডার কেরেনস্কি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। এ সরকারও অচিরেই জনসমর্থন হারায় জনসাধারণের আপত্তি উপেক্ষা করে এ সরকার জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট তীব্রতর হয়। অবস্থা মেনশেভিকদের আয়ত্তের বাইরে চলে যায়। এ পরিস্থিতিতে ৭ নভেম্বর লেনিনের নির্দেশে ট্রটস্কির নেতৃত্বে 'রেড গার্ড বা “লাল ফৌজ' নামক স্বেচ্ছাসেবক বাহিনী রাজধানী প্রেট্রোগ্রাড-এর সরকারি অফিস, ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ ও রেলস্টেশন দখল করে। কেরেনস্কি পলায়ন করেন। বলশেভিকরা রাষ্ট্রক্ষমতা দখল করে।
HSCHistory 2nd Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।