ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে যে আণবিক বোমা ফেলেছিল তার নাম ছিল 'ফ্যাটম্যান'। এ বোমার ওজন ছিল ৪৬৩০ কেজি। এটি প্লুটোনিয়াম- ২৩৯ সমৃদ্ধ আণবিক বোমা ছিল। এ বিস্ফোরণের মাত্রা ছিল ২১ কিলোটন টিএনটির সমতুল্য। এ বোমা বিস্ফোরণের ফলে জাপানের নাগাসাকি শহরের ২ লক্ষ ৪০ হাজার লোকের মধ্যে প্রায় ৭৫ হাজার লোক তৎক্ষণাৎ নিহত হয়েছিল। পরে আণবিক বোমার বিকিরণ ও তেজস্ক্রিয়তাজনিত কারণে আরও অনেকে নিহত ও অসুস্থ হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্র তার নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংসের প্রতিশোধ নিতে এবং জাপানকে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য এ বোমা ফেলেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর