শেয়ারFacebookWhatsApp

ভার্সাই সন্ধি কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর: ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভার্সাই সন্ধি কোথায় স্বাক্ষরিত হয়?

উদ্দীপক

গত দুই দশক ধরে গ্রিসে নানা কারণে অন্তাভাবিক খাদ্যমূল্য বৃদ্ধি পায়। সে সরকারের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ শুরু হয় এবং সরকারের পতন ঘটে।

Dinajpur · 2025

উত্তর

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

উত্তর

কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কিছুই তাকে তার সংগ্রাম থেকে নিবৃত্ত করতে পারেনি। কার্ল মার্কসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থের নাম Das Kapital. এ কথা নির্দ্বিধায় বলা যায়, তার লেখনীতে উদ্বুদ্ধ হয়ে ১৯১৭ সালে সংঘটিত হয় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। আর এসব কারণেই কার্ল মার্কস বিশ্ববিখ্যাত হয়ে আছেন।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস সরকারের সাদৃশ্য আছে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয় হলে সাধারণ মানুষ জারের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। সারা রাশিয়াতে অর্থনৈতিক সংকট, খাদ্যের অভাব, শ্রমিক ধর্মঘট এবং গণঅভ্যুত্থান ঘটে এবং কৃষক বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় সেনাবাহিনীর সদস্যরা কমান্ডারদের আদেশ অমান্য করে দলে দলে রণাঙ্গন ছেড়ে এসে কৃষক-শ্রমিকদের সাথে যোগ দিতে থাকে। ১৯১৭ সালের মার্চ মাসে সারা রাশিয়ায় এক ব্যাপক অভ্যুত্থান ঘটে। ৮ মার্চ কৃষক-শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। জনগণ পেত্রোগ্রাদ দখল করে নেয়। জনগণের দাবির মুখে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং প্রাচীন রোমান রাজবংশের অবসান ঘটে। দেশের সামগ্রিক দায়িত্ব ডুমা (রাশিয়ার আইনসভা ডুমা নামে পরিচিত) বা জাতীয় পরিষদ গ্রহণ করে ও বিপ্লবের প্রথম অংশের যবনিকাপাত ঘটে। ১৯১৭ সালের মার্চ মাসে রাশিয়ায় বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণির সরকার গঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, গত দুই দশক ধরে গ্রিসে নানা কারণে অস্বাভাবিক খাদ্যমূল্য বৃদ্ধি পায়। সে সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং সরকারের পতন ঘটে। এ ঘটনার সাথে জার' দ্বিতীয় নিকোলাস সরকারের পতনের মিল রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের- রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস সরকারের সাদৃশ্য আছে।।

উত্তর

উক্ত পরিবর্তন অর্থাৎ ১৯১৭ সালের রুশ বিপ্লব রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছিল। তবে রুশ বিপ্লব রাশিয়ায় সম্পূর্ণ সামাজিক নিরাপত্তা এনেছিল বলে আমি মনে করি না। যেমন- সামাজিক নিরাপত্তা আনার দিক: ১. শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস, মজুরি বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠা।২. কৃষকদের মধ্যে জমি বণ্টন।৩. নারীদের ভোটাধিকার, শিক্ষা ও বিবাহের স্বাধীনতা।৪. রাষ্ট্রীয় শিক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা।'৫. মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধভাতা, বেকারভাতাসহ কল্যাণমূলক পদক্ষেপ। সামাজিক নিরাপত্তার অভাবের দিক : ১. বিপ্লব-পরবর্তী গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষে বহু মানুষের মৃত্যু।২. রাজনৈতিক দমননীতি ও মতপ্রকাশের স্বাধীনতা হ্রাস।৩. অর্থনৈতিক সংকট ও খাদ্যাভাব।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, ১৯১৭ সালের রুশ বিপ্লব প্রাথমিকভাবে সহিংসতা, অস্থিরতা ও দুর্ভিক্ষ সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তার ভিত্তি স্থাপন করেছিল।
HSCHistory 2nd PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।