শেয়ারFacebookWhatsApp

ভার্সাই নগরী কোথায়?

উত্তর: ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরী অবস্থিত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভার্সাই নগরী কোথায়?

উদ্দীপক

একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় তার অবদান বিশ্ব স্বীকৃত।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরী অবস্থিত।

উত্তর

Cold War বা স্নায়ুযুদ্ধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা দুটি বিরোধী মতাদর্শগত দ্বন্দ্ব থেকে উদ্ভূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি পরস্পরবিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। মূলত যুদ্ধও নয়, শান্তিও নয়' সাধারণত এ ধরনের সম্পর্ককে স্নায়ুযুদ্ধ বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেজজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়।উদ্দীপকে একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

জারতন্ত্র উচ্ছেদে উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল অনস্বীকার্য।বহু বছর ধরে রাশিয়ার জনগণ জারতন্ত্রের শাসনে অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছিল। জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসনে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। এমতবস্থায় কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি রাশিয়ার সাধারণ জনগণ প্রকটভাবে আকর্ষিত হন। কেননা কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কার্ল মার্কসের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শের কথা অনুসরণ করে লেনিন ১৯১৭ সালে এক বিপ্লবের ডাক দেন। যেটি ইতিহাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। এ বিপ্লবে নিপীড়িত জনগণ তথা কৃষক, শ্রমিক, সাধারণ সৈনিক সাড়া দিলে জারতন্ত্রের পতন অনিবার্য হয়ে পড়ে। অবশেষে জারতন্ত্রের পতন হলে লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। যার ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়।অতএব বলা যায়, জারতন্ত্রের উচ্ছেদে ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল সর্বাধিক।
HSCHistory 2nd Paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।