উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ে ন্যায় বর্জিত চাপিয়ে দেওয়া চুক্তি সম্পর্কে পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটি উভয় পক্ষের পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে করা হয়নি। ফলে মাত্র ২০ বছরের ব্যবধানে সন্ধির তাৎপর্য ব্যর্থতায় পর্যবসিত হয়। বস্তুত, ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে উইলসনের চৌদ্দ দফার আহ্বানে জার্মানি রণক্ষেত্রে আত্মসমর্পণ করলেও প্যারিস চুক্তিতে জার্মানিকে পরাজিত শক্তি হিসেবে বিবেচনা ও আচরণের শিকার হতে হয়। প্রথম বিশ্বযুদ্ধে যাবতীয় ক্ষতিপূরণ এসময় জার্মানির কাঁধে চাপিয়ে দেওয়া হয়। এজন্য একে বলা হয় আরোপিত চুক্তি এবং অনেক ঐতিহাসিক এটিকে শান্তি সম্মেলন না বলে অক্ষশক্তি জার্মানির বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বলাই অধিক যুক্তিসংগত বলে মত প্রকাশ করেছেন। এ ট্রাইব্যুনালে জার্মানির সর্বস্ব কেড়ে নিয়ে তাকেই আবার সব ক্ষতিপূরণ প্রদানের চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়, যা ছিল অবাস্তব এবং একটি চরম অমানবিক আচরণ। আর তাই ভার্সাই সন্ধি স্বাক্ষরের ২০ বছরের মাথায় বিশ্ব আরেকটি মহাযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়। উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের আলোচিত ঐতিহাসিক এ অমানবিক ও ব্যর্থ শান্তি চুক্তিটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ে ন্যায় বর্জিত চাপিয়ে দেওয়া চুক্তি সম…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর