শেয়ারFacebookWhatsApp

“উক্ত চুক্তির আড়ালে অপর একটি বিশ্বযুদ্ধ নিহিত ছিল”- এ বিষয়ে তোমার যুক্তি প্রদর্শন কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত ভার্সাই সন্ধি চুক্তির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল। বস্তুত চুক্তি বা সন্ধি হতে হয় পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। কেননা, বিবদমান দুটি পক্ষেরই চিরকাল শক্তিতে সাম্যতা প্রায় কাছাকাছি হয়, তা না হলে অতি দুর্বল কখনো যুদ্ধে দাঁড়ায় না। যুদ্ধের পরিসমাপ্তিই কাম্য, যে পরিসমাপ্তিতে জয় এবং প্রাজয় একই সাথে থাকে। এখন শান্তির প্রত্যাশায় সমাপ্ত যুদ্ধের পরাজিত শক্তির প্রতি যদি অন্যায় আচরণ ও অমানবিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হয়, তবে তার ফলাফল হয় হিতের বিপরীত। এ সমঝোতা তখন সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে প্যারিসের ভার্সাই নগরীতে এমনই একটি অমানবিক ও পক্ষপাতমূলক হীন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ অন্যায় ও হীন আচরণের প্রতিশোধ নিতে প্রবল জাতীয়তাবাদে বিশ্বাসী পরাজিত জার্মানি হিটলারের নেতৃত্বে পুনরায় বিশ্বত্রাসী হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হিসেবে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ নেমে আসে।সুতরাং উক্ত ভার্সাই চুক্তির ব্যর্থতাই যে পরবর্তীকালে বিশ্বকে আবার বিপদের দিকে ঠেলে দিয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

“উক্ত চুক্তির আড়ালে অপর একটি বিশ্বযুদ্ধ নিহিত ছিল”- এ বিষয়ে তোমার য…

উদ্দীপক

পারস্পরিক চুক্তি বা সমঝোতার মাধ্যমে দুটি দেশের মধ্যে বৈরিতা কাটিয়ে তৈরি হতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আধুনিক বিশ্বের অধিকাংশ যুদ্ধ বা বৈরিতার সমাপ্তি ঘটেছে চুক্তির মাধ্যমে। তবে বিশ্বের এমন কিছু চুক্তিও আছে যেগুলো শান্তির পরিবর্তে নিয়ে এসেছে অশান্তির বার্তা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

এডলফ হিটলার কর্তৃক ইহুদি নিধনকে হলোকাস্ট বলে।

উত্তর

National Socialist German Worker Party-কে সংক্ষেপে নাৎসি দল বলা হয়। উগ্র জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসী এ নাৎসি দলে নীতি, আদর্শ ও কর্মপন্থাকে সামষ্টিকভাবে নাৎসিবাদ হিসেবে অভিহিত করা হয়। নাৎসিবাদ ছিল ফ্যাসিবাদের জার্মান সংস্করণ। নাৎসিবাদের মূল স্লোগান ছিল এক জাতি, এক রাষ্ট্র এবং একজন ফুয়েরার। নাৎসি দলের এ ফুয়েরার বা প্রধান ছিলেন এডলফ হিটলার।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটি উভয় পক্ষের পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে করা হয়নি। ফলে মাত্র ২০ বছরের ব্যবধানে সন্ধির তাৎপর্য ব্যর্থতায় পর্যবসিত হয়। বস্তুত, ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে উইলসনের চৌদ্দ দফার আহ্বানে জার্মানি রণক্ষেত্রে আত্মসমর্পণ করলেও প্যারিস চুক্তিতে জার্মানিকে পরাজিত শক্তি হিসেবে বিবেচনা ও আচরণের শিকার হতে হয়। প্রথম বিশ্বযুদ্ধে যাবতীয় ক্ষতিপূরণ এসময় জার্মানির কাঁধে চাপিয়ে দেওয়া হয়। এজন্য একে বলা হয় আরোপিত চুক্তি এবং অনেক ঐতিহাসিক এটিকে শান্তি সম্মেলন না বলে অক্ষশক্তি জার্মানির বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বলাই অধিক যুক্তিসংগত বলে মত প্রকাশ করেছেন। এ ট্রাইব্যুনালে জার্মানির সর্বস্ব কেড়ে নিয়ে তাকেই আবার সব ক্ষতিপূরণ প্রদানের চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়, যা ছিল অবাস্তব এবং একটি চরম অমানবিক আচরণ। আর তাই ভার্সাই সন্ধি স্বাক্ষরের ২০ বছরের মাথায় বিশ্ব আরেকটি মহাযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়। উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের আলোচিত ঐতিহাসিক এ অমানবিক ও ব্যর্থ শান্তি চুক্তিটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উক্ত ভার্সাই সন্ধি চুক্তির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল। বস্তুত চুক্তি বা সন্ধি হতে হয় পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। কেননা, বিবদমান দুটি পক্ষেরই চিরকাল শক্তিতে সাম্যতা প্রায় কাছাকাছি হয়, তা না হলে অতি দুর্বল কখনো যুদ্ধে দাঁড়ায় না। যুদ্ধের পরিসমাপ্তিই কাম্য, যে পরিসমাপ্তিতে জয় এবং প্রাজয় একই সাথে থাকে। এখন শান্তির প্রত্যাশায় সমাপ্ত যুদ্ধের পরাজিত শক্তির প্রতি যদি অন্যায় আচরণ ও অমানবিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হয়, তবে তার ফলাফল হয় হিতের বিপরীত। এ সমঝোতা তখন সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে প্যারিসের ভার্সাই নগরীতে এমনই একটি অমানবিক ও পক্ষপাতমূলক হীন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ অন্যায় ও হীন আচরণের প্রতিশোধ নিতে প্রবল জাতীয়তাবাদে বিশ্বাসী পরাজিত জার্মানি হিটলারের নেতৃত্বে পুনরায় বিশ্বত্রাসী হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হিসেবে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ নেমে আসে।সুতরাং উক্ত ভার্সাই চুক্তির ব্যর্থতাই যে পরবর্তীকালে বিশ্বকে আবার বিপদের দিকে ঠেলে দিয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।