উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি কোন বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করেছে? উক্ত যুদ্ধের পিছনে কারণগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ঐতিহাসিক প্রথম বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর কারণগুলো নিম্নরূপ-১. উগ্র জাতীয়তাবাদ: প্রথম মহাযুদ্ধের অন্যতম কারণ ছিল ফরাসি বিপ্লবপ্রসূত ইউরোপীয় জাতিসমূহের মধ্যে উগ্র জাতীয়তাবাদের উন্মেষ। এ উগ্র জাতীয়তাবাদের দরুন ইংল্যান্ড ও জার্মানির মধ্যে তীব্র নৌ ও সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে।২. পরস্পরবিরোধী শক্তিজোট ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উগ্র সমরবাদ ও পরস্পরবিরোধী সামরিক জোট গঠনও প্রথম মহাযুদ্ধের অন্যতম কারণ ছিল।৩. সামরিক শক্তির প্রতিযোগিতা: ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সামরিক শক্তির প্রতিযোগিতা এ যুদ্ধের ক্ষেত্রকে প্রস্তুত করে তুলেছিল।৪. পুঁজিবাদের বিকাশ: শিল্প বিপ্লব ও পুঁজিবাদের বিকাশ ইউরোপকে 'ক্রমাগত অর্থনৈতিক আধিপত্যবাদে ইন্ধন যোগায়।৫. উপনিবেশবাদ: পুঁজিবাদের চরম বিকাশের ফলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার উপনিবেশ বিস্তার নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।সর্বোপরি, ১৯১৪ সালের ২৮ জুন সার্বিয়াতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিসকো ফার্ডিনান্ডের সস্ত্রীক হত্যাকাণ্ডকে প্রত্যক্ষ কারণ দেখিয়ে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি কোন বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করেছে? উক্ত যুদ্ধের…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর