উদ্দীপকে প্রাচীন ভারতের অবস্থা পাঠ্যবইয়ের যে অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রাচীন ভারতের অবস্থা পাঠ্যবইয়ের সাম্রাজ্যবাদের বিস্তারের সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যাচ্ছে যে, পাল বংশ বাংলা ও বিহারে, প্রতিহার রাজবংশ মালব ও রাজস্থানে এবং রাষ্ট্রকুট রাজারা দাক্ষিণাত্যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেন। প্রতিহার রাজ্যের সাম্রাজ্য লিপ্সা ছিল পূর্বমুখী, ধর্মপালের লিপ্সা ছিল পশ্চিমমুখী এবং রাষ্ট্রকুটদের লিপ্সা ছিল মালব ও রাজপুতনায়। এভাবে তারা উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য একে উপরের মধ্যে অর্থাৎ তিন বংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।অন্যদিকে পাঠ্যবইয়ের জার্মান, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। এসময় জার্মান শক্তিশালী হয়ে উঠলে তার মধ্যে সাম্রাজ্য বিস্তারে লিপ্সা জেগে ওঠে। জার্মানি ইউরোপে তার বাজার বিস্তারের জন্য চেষ্টা করে। তারা আলসেস ও লরেন অংশ ফ্রান্সের কাছ থেকে দখল করলে ফ্রান্সের কয়লা সম্পদ কমে যায়। এই সময় ফ্রান্স ব্যাপক সাম্রাজ্য বিস্তার করে। তারা ইউরোপের বাইরে। আফ্রিকার বিভিন্ন দেশে তারা উপনিবেশ বিস্তার করেন। সারা রাশিয়া এই সময় দুর্বল হলেও তার তুর্কি সাম্রাজ্যের দিকে দৃষ্টি ছিল। কেননা তুর্কি সাম্রাজ্যের বেশকিছু অঞ্চল তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অস্ট্রিয়া ছিল তার জন্য ভয়ের কারণ। কারণ অস্ট্রিয়া, গ্রীস, রুমানিয়া ও সার্বিয়াদের ওপর প্রভাব বিস্তার করেছিল। এ পরিস্থিতিতে জার্মানির প্রতিপক্ষ অস্ট্রিয়া হলেও তারা একে অপরের মধ্যে সন্ধি স্থাপন করে। এভাবে ইউরোপে সাম্রাজ্যবাদের উত্থান পুঁজিবাদী দেশগুলোকে পরস্পরের প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেয়।সুতরাং উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের সাম্রাজ্যবাদের বিস্তারের সাদৃশ্য দেখতে পাওয়া যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাচীন ভারতের অবস্থা পাঠ্যবইয়ের যে অবস্থার সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর