উদ্দীপকে যে সংগঠনের কথা বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তার গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে বলা হয়েছে তা হলো লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ।প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে বিশ্বচিন্তাবিদরা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার বিখ্যাত ১৪ দফায় রাষ্ট্র সংঘ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর আগে অবশ্যই ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ শান্তি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনা করেছিলেন। পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্যাফটের নেতৃত্বে League of Enforce Peace নামক একটি স্থায়ী আন্তর্জাতিক শান্তি সংস্থা গঠিত হয়েছিল। ১৯১৭ সালে পোপ বেনিডিক্ট সালিশির সাহায্যে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য অনুরোধ করেন। এ ধরনের পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের লীগ গঠনের প্রস্তাব যুদ্ধ শেষে বিশেষভাবে গুরুত্ব লাভ করে। লীগ গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান ছিলেন উড্রো উইলসন। এ কমিটি একটি খসড়া সংবিধান তৈরি করে। অবশেষে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সম্মেলনে লীগ অব নেশনসের চুক্তিপত্র গৃহীত হয়। ১৯২০ সালের ১০ জানুয়ারি বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হিসেবে লীগ অব নেশনস যাত্রা শুরু করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে সংগঠনের কথা বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তার গঠনের প্র…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর