উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়? উক্ত সংগঠনের গঠন ও উদ্দেশ্য লেখ।
উত্তর: উদ্দীপকের শান্তিসংঘের সাথে আমার পঠিত জাতিপুঞ্জের মিল পাওয়া যায়। উক্ত সংগঠনের অর্থাৎ জাতিপুঞ্জের গঠন ও উদ্দেশ্য হলো-লীগ অব নেশনস-এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল। একটি কাউন্সিল এবং অপরটি সাধারণ পরিষদ। বিশ্বের শক্তিধর ৫টি রাষ্ট্র যেমন- ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের স্থায়ী সদস্য মনোনীত হয়। এছাড়া পরিষদে ৪টি অস্থায়ী সদস্যপদ সৃষ্টি করা হয়। কংগ্রেস অনুমোদন না করায় শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র এ কাউন্সিলে যোগদান করতে পারেনি। ফলে ৪টি স্থায়ী সদস্য নিয়ে লীগ অব নেশনস-এর কাউন্সিল গঠিত হয়। লীগ অব নেশনস-এর উদ্দেশ্য হলো-ক. লীগের সদস্য রাষ্ট্রগুলোকে আক্রমণের হাত থেকে রক্ষা করা।খ. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে তা মীমাংসা করা।গ. আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের জন্য পরিকল্পনা প্রণয়ন করা।ঘ. সংখ্যালঘু সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেওয়া।ঙ. ম্যান্ডেটসংক্রান্ত বিষয়াবলিতে সমাধান দেওয়া।চ. লীগ অব নেশনস-এর সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া ইত্যাদি।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়? …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর