শেয়ারFacebookWhatsApp

উক্ত সংগঠনের ব্যর্থতা কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে বলে মনে কর? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে লীগ অব নেশনস-এর কথা বলা হয়েছে। উক্ত সংগঠনের ব্যর্থতা অর্থাৎ জাতিপুঞ্জের ব্যর্থতা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল তা হলো-১৯৩০ সাল পর্যন্ত লীগ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আন্তঃরাষ্ট্রীয় বিরোধ অনেকটা সাফল্যের সাথে মোকাবিলা করে আন্তর্জাতিক শান্তিরক্ষায় সমর্থ হয়। কিন্তু ১৯৩১ সালের পর বৃহৎ শক্তিগুলো পারস্পরিক স্বার্থে দ্বিধাবিভক্ত হলে লীগ তার কার্যকারিতা হারিয়ে ফেলে। একদিকে জাপানের সমরবাদ, অন্যদিকে ইতালির ফ্যাসিবাদ ও জার্মানির নাৎসিবাদের ফলে লীগের অধিকাংশ উদ্যোগই ব্যর্থ হয়। ১৯৩১ সালে জাপান চীনের মাঞ্চুরিয়া দখল, ১৯৩৬ সালে ইতালির আবিসিনিয়া দখল, স্পেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাতে জার্মানি ও ইতালির প্রত্যক্ষ হস্তক্ষেপ ও মদদ দান করে লীগকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে। এছাড়াও হিটলার এবং মুসোলিনির বাহিনীর অস্ট্রিয়া সংযুক্তিকরণ, চেকোস্লোভাকিয়া দখল, বিভিন্ন দেশ আক্রমণ ও দখল করতে থাকলে লীগ কার্যত অচল হয়ে পড়ে। হিটলার মুসোলিনির এই অন্যায় আগ্রাসনের সময় ব্রিটেন ও ফ্রান্স ফ্যাসিস্টদের তোষণনীতি অনুসরণ করায় লীগ আরও অসহায় হয়ে পড়ে। এভাবেই বৃহৎ শক্তিগুলো তাদের স্বার্থে লীগকে অমান্য করতে শুরু করলে এর কার্যকারিতা শেষ হয়ে যায় এবং বিশ্ব থেকে যুদ্ধভীতি দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে লীগ সম্পূর্ণ ব্যর্থ হয়। লীগের এই ব্যর্থতার ইতিহাস সত্যিই বেদনাদায়ক। অবশেষে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলে লীগ অব নেশনস-এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং যৌথ নিরাপত্তা বিনষ্ট হয়। ফলে বিশ্ব আরেকটি মহাযুদ্ধের দিকে ধাবিত হয় এবং বিশ্বব্যাপী শুরু হয় হত্যা ও ধ্বংসের আরেক মহাউৎসব।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত সংগঠনের ব্যর্থতা কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত …

উদ্দীপক

গ্রামের নাম শান্তিপুর। কিন্তু গ্রামের মানুষের মধ্যে মোটেই শান্তি ছিল না। সবসময় বিভিন্ন কলহ, বিবাদে লিপ্ত থাকত। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে 'শান্তিসংঘ' কমিটি গঠিত হয়। কিন্তু শান্তিসংঘের সদস্যদের অসহযোগিতার কারণে উক্ত সংগঠনটি ব্যর্থ হয় এবং গ্রামের মানুষ পুনরায় দ্বন্দ্বে লিপ্ত হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

অস্ট্রিয়ার যুবরাজের নাম ফ্রান্সিস ফার্ডিনান্ড।

উত্তর

১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ ফার্ডিনান্ড ও তার স্ত্রী কাউন্টেস সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো ভ্রমণে এলে সার্বিয়া সন্ত্রাসীদের হাতে নিহত হন। এটি 'সারায়েভো হত্যাকাণ্ড' নামে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সারায়েভোর হত্যাকাণ্ড অস্ট্রিয়াকে ক্ষিপ্ত করে তোলে এবং অস্ট্রিয়ার সরকার এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকেই দায়ী করে। অস্ট্রিয়ার সরকার জার্মানির সাহায্যের গোপন প্রতিশ্রুতি পেয়ে ১৯১৪ সালের ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।

উত্তর

উদ্দীপকের শান্তিসংঘের সাথে আমার পঠিত জাতিপুঞ্জের মিল পাওয়া যায়। উক্ত সংগঠনের অর্থাৎ জাতিপুঞ্জের গঠন ও উদ্দেশ্য হলো-লীগ অব নেশনস-এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল। একটি কাউন্সিল এবং অপরটি সাধারণ পরিষদ। বিশ্বের শক্তিধর ৫টি রাষ্ট্র যেমন- ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের স্থায়ী সদস্য মনোনীত হয়। এছাড়া পরিষদে ৪টি অস্থায়ী সদস্যপদ সৃষ্টি করা হয়। কংগ্রেস অনুমোদন না করায় শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র এ কাউন্সিলে যোগদান করতে পারেনি। ফলে ৪টি স্থায়ী সদস্য নিয়ে লীগ অব নেশনস-এর কাউন্সিল গঠিত হয়। লীগ অব নেশনস-এর উদ্দেশ্য হলো-ক. লীগের সদস্য রাষ্ট্রগুলোকে আক্রমণের হাত থেকে রক্ষা করা।খ. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে তা মীমাংসা করা।গ. আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের জন্য পরিকল্পনা প্রণয়ন করা।ঘ. সংখ্যালঘু সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেওয়া।ঙ. ম্যান্ডেটসংক্রান্ত বিষয়াবলিতে সমাধান দেওয়া।চ. লীগ অব নেশনস-এর সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে লীগ অব নেশনস-এর কথা বলা হয়েছে। উক্ত সংগঠনের ব্যর্থতা অর্থাৎ জাতিপুঞ্জের ব্যর্থতা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল তা হলো-১৯৩০ সাল পর্যন্ত লীগ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আন্তঃরাষ্ট্রীয় বিরোধ অনেকটা সাফল্যের সাথে মোকাবিলা করে আন্তর্জাতিক শান্তিরক্ষায় সমর্থ হয়। কিন্তু ১৯৩১ সালের পর বৃহৎ শক্তিগুলো পারস্পরিক স্বার্থে দ্বিধাবিভক্ত হলে লীগ তার কার্যকারিতা হারিয়ে ফেলে। একদিকে জাপানের সমরবাদ, অন্যদিকে ইতালির ফ্যাসিবাদ ও জার্মানির নাৎসিবাদের ফলে লীগের অধিকাংশ উদ্যোগই ব্যর্থ হয়। ১৯৩১ সালে জাপান চীনের মাঞ্চুরিয়া দখল, ১৯৩৬ সালে ইতালির আবিসিনিয়া দখল, স্পেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাতে জার্মানি ও ইতালির প্রত্যক্ষ হস্তক্ষেপ ও মদদ দান করে লীগকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে। এছাড়াও হিটলার এবং মুসোলিনির বাহিনীর অস্ট্রিয়া সংযুক্তিকরণ, চেকোস্লোভাকিয়া দখল, বিভিন্ন দেশ আক্রমণ ও দখল করতে থাকলে লীগ কার্যত অচল হয়ে পড়ে। হিটলার মুসোলিনির এই অন্যায় আগ্রাসনের সময় ব্রিটেন ও ফ্রান্স ফ্যাসিস্টদের তোষণনীতি অনুসরণ করায় লীগ আরও অসহায় হয়ে পড়ে। এভাবেই বৃহৎ শক্তিগুলো তাদের স্বার্থে লীগকে অমান্য করতে শুরু করলে এর কার্যকারিতা শেষ হয়ে যায় এবং বিশ্ব থেকে যুদ্ধভীতি দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে লীগ সম্পূর্ণ ব্যর্থ হয়। লীগের এই ব্যর্থতার ইতিহাস সত্যিই বেদনাদায়ক। অবশেষে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলে লীগ অব নেশনস-এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং যৌথ নিরাপত্তা বিনষ্ট হয়। ফলে বিশ্ব আরেকটি মহাযুদ্ধের দিকে ধাবিত হয় এবং বিশ্বব্যাপী শুরু হয় হত্যা ও ধ্বংসের আরেক মহাউৎসব।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।