শেয়ারFacebookWhatsApp

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত প্রধান করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলো হলো-১. যুদ্ধের দীর্ঘসূত্রতা: জার্মানির উপনিবেশ না থাকায় তার নিজের সীমিত সম্পদ দিয়ে বেশিদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই দেখা যায়, যুদ্ধের প্রথমদিকে জার্মানি জয় পেলেও দীর্ঘকাল তা অব্যাহত রাখা সম্ভব ছিল না। যুদ্ধের দীর্ঘসূত্রতা তাই জার্মান বাহিনীর পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল।২. নৌশক্তিতে মিত্রপক্ষের শ্রেষ্ঠত্ব: নৌশক্তিতে ব্রিটেনের শ্রেষ্ঠত্ব স্মরণাতীতকাল থেকে। যুদ্ধকালে ব্রিটেনের সাথে ফ্রান্সের নৌবহর যুক্ত হওয়ায় মিত্রপক্ষের নৌবাহিনীর সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পায়।৩. একই সময়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ: প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন ছিল দুটি। যথা- পূর্ব রণাঙ্গন ও পশ্চিম রণাঙ্গন। এক্ষেত্রে জার্মানিকে একই সময়ে পূর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে সৈন্য সমাবেশ করে যুদ্ধ করতে হয়। একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ জার্মানির পরাজয়ের একটি বড়ো কারণ। ৪. ভৌগোলিক অবস্থান : ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত জার্মানির ভূখণ্ড ছিল সীমিত আয়তনের। তাই ব্যাপক আক্রমণের মুখে পিচু হটে আত্মরক্ষা করার মতো পশ্চাৎভূমি তার ছিল না।৫. ফরাসিদের জনযুদ্ধ: হানাদার জার্মানির বিরুদ্ধে ফ্রান্স সরকারকে সে দেশের জনগণ অভূতপূর্ব সহায়তা করে। যুদ্ধের প্রথমদিকে জার্মানি যখন দ্রুতবেগে রাজধানী প্যারিসের দিকে এগিয়ে যায়, ফরাসি জনগণ তখন জীবনপণ প্রতিরোধ গড়ে তোলে।৬. মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান: প্রথম বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায় যখন ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগ দেয়। উদীয়মান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এসময় বিপুল সমর সম্ভার, জনবলসহ মিত্রপক্ষে যোগ দিলে জার্মানির জয়ের সকল সম্ভাবনা তিরোহিত হয়ে যায়।উপর্যুক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা জাতি জার্মানিরা প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় বরণ করেছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' ও 'খ' অঞ্চলের মধ্যকার সংঘর্ষ একপর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিশের মাধ্যমে উক্ত সংঘর্ষের জন্য 'ক' অঞ্চলকে দায়ী করা হয় এবং অপমানজনক ক্ষতিপূরণের শর্ত চাপিয়ে দেওয়া হয়। উক্ত অঞ্চলকে সন্ধি শর্তে আবদ্ধ হতে বাধ্য করা হয়। ফলশ্রুতিতে উক্ত সন্ধির মধ্যে আরেকটি সংঘর্ষের বীজ নিহিত থাকে।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

জার্মান সংসদের নাম রাইখস্টাগ।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ১৯১৪ খ্রিষ্টাব্দে ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো পরিদর্শনে গেলে সেখানকার গুপ্ত সমিতির হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ফলে সার্বিয়াকে দেওয়া অস্ট্রিয়ার চরমপত্রের সব শর্ত মেনে না নেওয়ায় ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই অস্ট্রিয়ার সেনাবাহিনী সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। বিশ্বশক্তি ও নেতৃবৃন্দ এসময় দুই পক্ষকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়।

উত্তর

উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত প্রধান করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলো হলো-১. যুদ্ধের দীর্ঘসূত্রতা: জার্মানির উপনিবেশ না থাকায় তার নিজের সীমিত সম্পদ দিয়ে বেশিদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই দেখা যায়, যুদ্ধের প্রথমদিকে জার্মানি জয় পেলেও দীর্ঘকাল তা অব্যাহত রাখা সম্ভব ছিল না। যুদ্ধের দীর্ঘসূত্রতা তাই জার্মান বাহিনীর পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল।২. নৌশক্তিতে মিত্রপক্ষের শ্রেষ্ঠত্ব: নৌশক্তিতে ব্রিটেনের শ্রেষ্ঠত্ব স্মরণাতীতকাল থেকে। যুদ্ধকালে ব্রিটেনের সাথে ফ্রান্সের নৌবহর যুক্ত হওয়ায় মিত্রপক্ষের নৌবাহিনীর সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পায়।৩. একই সময়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ: প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন ছিল দুটি। যথা- পূর্ব রণাঙ্গন ও পশ্চিম রণাঙ্গন। এক্ষেত্রে জার্মানিকে একই সময়ে পূর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে সৈন্য সমাবেশ করে যুদ্ধ করতে হয়। একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ জার্মানির পরাজয়ের একটি বড়ো কারণ। ৪. ভৌগোলিক অবস্থান : ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত জার্মানির ভূখণ্ড ছিল সীমিত আয়তনের। তাই ব্যাপক আক্রমণের মুখে পিচু হটে আত্মরক্ষা করার মতো পশ্চাৎভূমি তার ছিল না।৫. ফরাসিদের জনযুদ্ধ: হানাদার জার্মানির বিরুদ্ধে ফ্রান্স সরকারকে সে দেশের জনগণ অভূতপূর্ব সহায়তা করে। যুদ্ধের প্রথমদিকে জার্মানি যখন দ্রুতবেগে রাজধানী প্যারিসের দিকে এগিয়ে যায়, ফরাসি জনগণ তখন জীবনপণ প্রতিরোধ গড়ে তোলে।৬. মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান: প্রথম বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায় যখন ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগ দেয়। উদীয়মান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এসময় বিপুল সমর সম্ভার, জনবলসহ মিত্রপক্ষে যোগ দিলে জার্মানির জয়ের সকল সম্ভাবনা তিরোহিত হয়ে যায়।উপর্যুক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা জাতি জার্মানিরা প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় বরণ করেছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। অর্থাৎ ভার্সাই সন্ধির ব্যর্থতাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ।প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে মিত্রশক্তি ১৯১৯ সালের ২৮ জুন জার্মানির কাঁধে ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের যাবতীয় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বাধ্য করা হয়। যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির নিকট থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। জার্মানির সৈন্যসংখ্যা এক লক্ষে সীমিত করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়। রাইন নদীর ৩০ কিলোমিটারের মধ্যে সকল জার্মান দুর্গ ও সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়। সন্ধি অনুযায়ী জার্মানি তার আলসাস, লোরেন অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দেয় এবং খনিসমৃদ্ধ সার অঞ্চল ১৫ বছরের জন্য ফ্রান্সকে ছেড়ে দেয়। জার্মানি বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যামেডি নামক জেলা ছেড়ে দেয়। জার্মানি এই ভার্সাই সন্ধির কঠোরতায় ন্যূজ হয়ে পড়ে। জার্মানবাসী ভিতরে ভিতরে ফুঁসছিল এ সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। এমন সময় উগ্র জাতীয়তাবাদী হিটলারের আবির্ভাব ঘটে। হিটলার ভার্সাই সন্ধির নিষ্ঠুরতা থেকে জার্মানবাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং বিশ্বে জার্মানির আধিপত্য প্রতিষ্ঠার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং বিশ্ব আবার বিপর্যয়ের মুখে পতিত হয়।আলোচনা শেষে বলা যায়, ভার্সাই সন্ধির কঠোর ও নিষ্ঠুর বিধানই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।