শেয়ারFacebookWhatsApp

'চাপিয়ে দেওয়া চুক্তি বলতে কোন চুক্তি? ওই চুক্তির ধারাসমূহ'-ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে চাপিয়ে দেওয়া চুক্তি হচ্ছে ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধির ধারাসমূহ হলো-১ . ক্ষতিপূরণ সম্পর্কিত ধারা: যুদ্ধের সব দায়-দায়িত্ব জার্মানিরওপর চাপানো হয় এবং জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। যার ৫২% ইংল্যান্ড, ২২% ফ্রান্স, ১০% ইতালি এবং বাকি অংশ অন্য মিত্রপক্ষীয় দেশগুলোকে প্রদান করা হয়।২. অর্থনৈতিক ধারা: রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হয়। জার্মানি মিত্রশক্তিকে কয়লা, কাঠ ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে বাধ্য হয়।৩. সামরিক বিষয়সংক্রান্ত ধারা: জার্মানির সৈন্যসংখ্যা এক লাখে সীমিত করা হয়। বাধ্যতামূলক সামরিক শিক্ষা বন্ধ করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়।জার্মানির সেনাপতিমণ্ডলীকে বরখাস্ত করা হয়।৪. জাতিপুঞ্জসংক্রান্ত ধারা: ভবিষ্যতে বিশ্বে যুদ্ধবিগ্রহ রোধ করা এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করা হয়। বলা হয় বিশ্বের সব স্বাধীন, স্বায়ত্তশাসিত ও ডোমিনিয়ন স্ট্যাটাসপ্রাপ্ত দেশ এর সদস্য হতে পারবে।৫. অন্যান্য শর্তাবলি: এ সন্ধির শর্তানুযায়ী জার্মান সম্রাট ও তার সেনাপতিদের বিচারের ব্যবস্থা করা হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

'চাপিয়ে দেওয়া চুক্তি বলতে কোন চুক্তি? ওই চুক্তির ধারাসমূহ'-ব্যাখ্যা…

উদ্দীপক

প্রতিটি যুদ্ধের প্রত্যক্ষ কারণ যেমন নিশ্চিত করা যায়, তেমনি পরোক্ষ কারণও বহু। অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমগ্র ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে ব্যাপক মানুষের প্রাণহানী ঘটে। শুধু তাই নয়, পরাজিত শক্তিবর্গের ওপর চাপিয়ে দেওয়া চুক্তি আবারো ইউরোপকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দেয়। যার ভয়াবহতা আরো ব্যাপক। ওই চুক্তির মধ্যেই পরবর্তী বিশ্বযুদ্ধের বীজ নিহিত।

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025

উত্তর

সেভরের চুক্তি সম্পাদিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী মিত্র শক্তি এবং অটোমান তুরস্কের মধ্যে।

উত্তর

ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। প্রকৃতপক্ষে বেনিতো মুসোলিনীর মতবাদকেই ফ্যাসিবাদ বলে। এ মতবাদে রাষ্ট্রের ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই। ফ্যাসিবাদ মুক্তপন্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও শান্তিবাদ বিরোধী। ফ্যাসিবাদের সব বিষয়ের ক্ষেত্রে বিরোধী ধ্যানধারণার কাজ করত। মূলত এক জাতি, এক রাষ্ট্র, এক দল এবং এক নেতা এ আদর্শের ভিত্তিতে ফ্যাসিবাদ গড়ে ওঠে। এতে রাষ্ট্রের নির্দেশই ছিল মানুষের জীবন পরিচালনার অন্যতম নীতি। বস্তুত ফ্যাসিবাদ জাতি, রাষ্ট্র ও সমাজ থেকে এক অভিন্ন সংগঠন।

উত্তর

উদ্দীপকে চাপিয়ে দেওয়া চুক্তি হচ্ছে ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধির ধারাসমূহ হলো-১ . ক্ষতিপূরণ সম্পর্কিত ধারা: যুদ্ধের সব দায়-দায়িত্ব জার্মানিরওপর চাপানো হয় এবং জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। যার ৫২% ইংল্যান্ড, ২২% ফ্রান্স, ১০% ইতালি এবং বাকি অংশ অন্য মিত্রপক্ষীয় দেশগুলোকে প্রদান করা হয়।২. অর্থনৈতিক ধারা: রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হয়। জার্মানি মিত্রশক্তিকে কয়লা, কাঠ ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে বাধ্য হয়।৩. সামরিক বিষয়সংক্রান্ত ধারা: জার্মানির সৈন্যসংখ্যা এক লাখে সীমিত করা হয়। বাধ্যতামূলক সামরিক শিক্ষা বন্ধ করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়।জার্মানির সেনাপতিমণ্ডলীকে বরখাস্ত করা হয়।৪. জাতিপুঞ্জসংক্রান্ত ধারা: ভবিষ্যতে বিশ্বে যুদ্ধবিগ্রহ রোধ করা এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করা হয়। বলা হয় বিশ্বের সব স্বাধীন, স্বায়ত্তশাসিত ও ডোমিনিয়ন স্ট্যাটাসপ্রাপ্ত দেশ এর সদস্য হতে পারবে।৫. অন্যান্য শর্তাবলি: এ সন্ধির শর্তানুযায়ী জার্মান সম্রাট ও তার সেনাপতিদের বিচারের ব্যবস্থা করা হয়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত চুক্তি বা ভার্সাই সন্ধির মধ্যেই পরবর্তী বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। অর্থাৎ ভার্সাই সন্ধির ব্যর্থতাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে মিত্রশক্তি ১৯১৯ সালের ২৮ জুন জার্মানির কাঁধে ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের যাবতীয় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বাধ্য করা হয়। যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির নিকট থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। জার্মানির সৈন্যসংখ্যা এক লক্ষে সীমিত করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়। রাইন নদীর ৩০ কিলোমিটারের মধ্যে সকল জার্মান দুর্গ ও সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়। সন্ধি অনুযায়ী জার্মানি তার আলসাস, লোরেন অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দেয় এবং খনিসমৃদ্ধ সার অঞ্চল ১৫ বছরের জন্য ফ্রান্সকে ছেড়ে দেয়। জার্মানি বেলজিয়ামকে ইউপেন, মরিসনেট, ম্যামেডি নামক জেলা ছেড়ে দেয়। জার্মানি এই ভার্সাই সন্ধির কঠোরতায় ন্যূজ হয়ে পড়ে। জার্মানবাসী ভেতরে ভেতরে ফুঁসছিল এ সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। এমন সময় উগ্র জাতীয়তাবাদী হিটলারের আবির্ভাব ঘটে। হিটলার ভার্সাই সন্ধির নিষ্ঠুরতা থেকে জার্মানবাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং বিশ্বে জার্মানির আধিপত্য প্রতিষ্ঠার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং বিশ্ব আবার বিপর্যয়ের মুখে পতিত হয়।আলোচনা শেষে বলা যায়, ভার্সাই সন্ধির কঠোর ও নিষ্ঠুর বিধানই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।