'লীগ অব নেশনস' প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য লীগ অব নেশন প্রতিষ্ঠা হয়। লীগের প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধকে বন্ধ করে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষা কর। লীগের চার্টারের ১০ থেকে ১৬ ধারার মধ্যে লীগ অব নেশনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে উল্লিখিত আছে। যেমন:১. লীগ চার্টারে ১০নং ধারায় বলা হয় যে, লীগের সদস্যদের রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা লীগ রক্ষা করবে। অর্থাৎ দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিবাদ উপস্থিত হলে লীগ মীমাংসা করবে, প্রয়োজনে বলপ্রয়োগ করবে।২. লীগ চার্টারে ১১নং ধারায় উল্লেখ করা হয়, লীগের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে আক্রমণকারীর বিরুদ্ধে লীগের অন্যান্য সদস্য যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করবে।৩. লীগ চার্টারে ১২নং ধারায় বলা হয় যে, আন্তর্জাতিক আদালতের দ্বারা শান্তিপূর্ণভাবে যেকোনো সমস্যার সমাধান করা হবে।৪. লীগ চার্টারে ১৩নং ধারায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সকলকে মেনে নিতে অনুরোধ জানানো হয়। ৫. লীগ চার্টারে ১৪নং ধারায় আন্তর্জাতিক আদালত গঠনপ্রক্রিয়া ব্যাখ্যা করা হয়।৬. লীগ-চার্টারে ১৫নং ধারায় লীগ কাউন্সিলের সকল সদস্যের সম্মতিক্রমে রাজনৈতিক বিরোধের সমাধানের কথা বলা হয়।৭. লীগ চার্টারে ১৬নং ধারাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ ধারায় বলা হয়, যদি কোনো সদস্য রাষ্ট্র লীগের আদর্শ লঙ্ঘন করে যুদ্ধ কিংবা বিবাদ সৃষ্টি করে তবে তাকে আক্রমণকারী ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে অপর সদস্যরা অর্থনৈতিক অবরোধ ঘোষণা করতে বাধ্য থাকবে, প্রয়োজনে সামরিক শক্তিও প্রয়োগ করবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'লীগ অব নেশনস' প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর