উক্ত ক্ষতিপূরণের দাবিই ২য় বিশ্বযুদ্ধের মূল কারণ বলে তুমি মনে কর কি? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত ক্ষতিপূরণের দাবি তথা ভার্সাই চুক্তির কঠোর শর্তগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। নিচে মতামত দেওয়া হলো-১. অর্থনৈতিক সংকট ভার্সাই চুক্তির ক্ষতিপূরণ জার্মানির অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনে। বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মানিতে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। সাধারণ মানুষ দারিদ্র্যের মুখে পড়ে। এই পরিস্থিতি জার্মানির জনগণের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি করে। ২. রাজনৈতিক অস্থিতিশীলতা: অপমানজনক চুক্তি এবং অর্থনৈতিক সংকট জার্মানির রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অ্যাডলফ হিটলার এবং নাৎসি পার্টি ক্ষমতায় আসে। তারা চুক্তির শর্তগুলো বাতিল করার প্রতিশ্রুতি নিলে জনগণ তাতে ব্যাপক সাড়া দেয়।৩. উগ্র জাতীয়তাবাদ: ভার্সাই চুক্তি জার্মানদের মধ্যে চরম জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত করে। চুক্তিগুলোকে অপমানজনক বলে বলে তারা মনে করে।৪. বৃহত্তর সামরিক প্রস্তুতি: চুক্তির শর্ত ভঙ্গ করে হিটলার গোপনে জার্মানির সামরিক বাহিনী পুর্নগঠন করে। ফলে তারা আবার সামরিক শক্তি অর্জন করে।৫. ইউরোপে শক্তির ভারসাম্যহীনতা: চুক্তির মাধ্যমে জার্মানিকে দুর্বল করা হলেও এটি পুরাপুরি কার্যকর হয়নি। ফলে ইউরোপে নতুন করে শক্তির ভারসাম্যহীনতা তৈরি হয়, যা দ্বন্দ্বকে আরও ঘনীভূত করে।উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, ক্ষতিপূরণে দাবি, তথা ভার্সাই চুক্তির শর্তগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ক্ষতিপূরণের দাবিই ২য় বিশ্বযুদ্ধের মূল কারণ বলে তুমি মনে কর কি?…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর