শেয়ারFacebookWhatsApp

এক রাজদম্পতির হত্যাকাণ্ডেই এ বিষয়টির উদ্ভবের মূল কারণ- সপক্ষে যুক্তি দাও।

উত্তর: 'এক রাজদম্পতির হত্যাকাণ্ডই ঐ বিষয়টি তথ্য প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ'- উক্তিটি যথার্থ ও সঠিক। উদ্দীপকে আলোচিত যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড (Archduke Franz Ferdinand) ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ডকে কেন্দ্র করে। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারাজেভোতে স্ত্রী সোফিয়াসহ ভ্রমণকালে সার্ব আততায়ী দ্বারা নিহত হন। এ হত্যাকান্ড অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এ জন্য দায়ী করে এবং এর প্রতিবাদে কয়েকটি দাবি সংবলিত একটি চরমপত্র প্রদানের সিম্প্যন্ত গ্রহণ করে। ১৯১৪ সালের ২৩ জুলাই উক্ত চরমপত্রটি সার্বিয়া সরকারের নিকট প্রেরণ করে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য অস্ট্রিয়া চাপ দেয়। সার্বিয়া এর কয়েকটি দাবি পূরণ করে এবং বাকি কয়েকটি দাবির সাথে তার সার্বভৌমত্বের বিষয়টি জড়িত থাকায় এর জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। এদিকে জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দিলে অস্ট্রিয়া সার্বিয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং উক্ত বছরের ২৮ জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে দখল করে নেয়। এদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অপরাপর রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পেছনে অন্যান্য কারণ বিদ্যমান থাকলেও এর প্রত্যক্ষ বা মূল কারণ ছিল যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ড।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

এক রাজদম্পতির হত্যাকাণ্ডেই এ বিষয়টির উদ্ভবের মূল কারণ- সপক্ষে যুক্ত…

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

ডেভিড লয়েড জর্জ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

উত্তর

ইউরোপ মহাদেশে অষ্টাদশ শতকের শেষদিকে জার্মানি ও ফ্রান্স শক্তি প্রদর্শনে লিপ্ত হয়। সেডানের যুদ্ধে পরাজয়ের ফলে ফ্রান্সের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। জার্মানি ফ্রান্সের দখলে থাকা আলসেস-লোরেন দখল করে নেয়। বিসমার্ক ইউরোপের প্রধান প্রধান শক্তিকে মৈত্রী ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স হতে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখতে দূরদর্শী ও দক্ষ বিসমার্কের উদ্যোগে স্বাক্ষরিত হয় জার্মান, ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে ট্রিপল অ্যালায়েন্স।

উত্তর

উদ্দীপকের প্রশ্নবোধক স্থান দ্বারা প্রথম বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির মধ্যে 'ত্রিশক্তি চুক্তি' (Triple Alliance) হয়। এর প্রত্যুত্তরে ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে ত্রিশক্তি আঁতাত (Triple Entente) গড়ে ওঠে। আর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে যে সন্ধি করা হয়, তা হলো ভাসাই সন্ধি। এর থেকে বোঝা যায় যে, উদ্দীপকের '?' স্থান দ্বারা প্রথম বিশ্বযুদ্ধকেই বোঝানো হয়েছে। নানাবিধ কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হলেও এর পরোক্ষ কারণ ছিলো উগ্র জাতীয়তাবাদ। উনিশ শতকের শেষে এবং বিশ শতকের শুরুর দিকে জার্মানদের উগ্র জাতীয়তাবাদী চেতনা ক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইতালি, জাপান, জার্মানি এসব দেশ জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ বৃদ্ধি পায়, যা তাদেরকে যুদ্ধের দিকে ধাবিত করে। এছাড়া আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব উনিশ শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্প সমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্প্রসারণের নিমিত্তে উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়। যার দরুন বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়, যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। উগ্র জাতীয়তাবাদের পাশাপাশি ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া উনিশ শতকে পাশ্চাত্য রাষ্ট্রগুলোর মধ্যে এরূপ ধারণা বন্ধমূল হয় যে, যুদ্ধ ছাড়া জাতীয় আশা-আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হতে পারে না। সুতরাং বলা যায়, উগ্র জাতীয়তাবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, সমরবাদ, পুঁজিবাদের বিকাশ এসব কারণে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

'এক রাজদম্পতির হত্যাকাণ্ডই ঐ বিষয়টি তথ্য প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ'- উক্তিটি যথার্থ ও সঠিক। উদ্দীপকে আলোচিত যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড (Archduke Franz Ferdinand) ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ডকে কেন্দ্র করে। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারাজেভোতে স্ত্রী সোফিয়াসহ ভ্রমণকালে সার্ব আততায়ী দ্বারা নিহত হন। এ হত্যাকান্ড অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এ জন্য দায়ী করে এবং এর প্রতিবাদে কয়েকটি দাবি সংবলিত একটি চরমপত্র প্রদানের সিম্প্যন্ত গ্রহণ করে। ১৯১৪ সালের ২৩ জুলাই উক্ত চরমপত্রটি সার্বিয়া সরকারের নিকট প্রেরণ করে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য অস্ট্রিয়া চাপ দেয়। সার্বিয়া এর কয়েকটি দাবি পূরণ করে এবং বাকি কয়েকটি দাবির সাথে তার সার্বভৌমত্বের বিষয়টি জড়িত থাকায় এর জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। এদিকে জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দিলে অস্ট্রিয়া সার্বিয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং উক্ত বছরের ২৮ জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে দখল করে নেয়। এদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অপরাপর রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পেছনে অন্যান্য কারণ বিদ্যমান থাকলেও এর প্রত্যক্ষ বা মূল কারণ ছিল যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ড।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।