উদ্দীপকের? চিহ্নিত স্থানে কী বসবে? উক্ত ঘটনার পেক্ষাপট ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের '?' স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির বসবে তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ।১৯১৪, সালে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে একটি বিভীষিকাময় অধ্যায়ের সূচনা করেছিল। এ যুদ্ধের মূল কারণ ছিল ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্ব আততায়ী কর্তৃক অস্ট্রিয় যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পথ ধরে ১৯১৪ সালের ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরি যুদ্ধ ঘোষণার মাধ্যমে এ যুদ্ধ শুধু হলেও এর প্রেক্ষাপট রচিত হয়েছিল বহু পূর্বে। ইউরোপে পুঁজিবাদের চরম বিকাশের ফলে পুঁজি যখন কিছু সংখ্যক একচেটিয়া ব্যবসায়ীর হাতে সন্নিবেশিত হয় তখন পুঁজিবাদ সাম্রাজ্যবাদের রূপ। পরিগ্রহ করে এবং জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদে পরিণত হয়। এ উগ্র জাতীয়তাবাদের যুগে সাম্রাজ্যবাদী দেশগুলোর উপনিবেশ দখল বা টিকিয়ে রাখার মাধ্যমে অর্থনৈতিক বাজার সৃষ্টি ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যে স্বার্থগত দ্বন্দ্বের সৃষ্টি হয় তারই ফলশ্রুতি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। যার সূত্রপাত হয় ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়াতে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের? চিহ্নিত স্থানে কী বসবে? উক্ত ঘটনার পেক্ষাপট ব্যাখ্যা কর।
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর