উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের 'প্রথম বিশ্বযুদ্ধের' কথা বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।৬ কোটি ইউরোপীয়সহ আরো ৭ কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। ১৯১৪ সালের ১৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এক সার্বের গুলিতে নিহত হন। অস্ট্রিয়া- আঙ্গেরি এই হত্যাকান্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ঐ বছর ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দু দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এতে যোগ দিয়েছিলো সে সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ।এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। তবে,অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই এই যুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ ও তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া- যাদেরকে বলা হতো কেন্দ্রীয় শক্তি বা অক্ষশক্তি। অপর পক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, যাদের বলা হতো মিত্রশক্তি।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর