উক্ত ঘটনা সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত ঘটনা অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজ হত্যা সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল— আমি এ বক্তব্যের সাথে একমত। বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্ব বিপ্লবী গাৱিলো প্রিন্সিপ দ্বারা অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করার সঙ্গে সঙ্গে রাশিয়া সার্বিয়ার সমর্থনে সেনা সমাবেশ করে। অন্যদিকে জার্মানিও অস্ট্রিয়ার সমর্থনে সেনা সমাবেশের আদেশ দেয় এবং রাশিয়ার জার ও ফরাসি সরকারকে দুটি চরমপত্র দেয়। রাশিয়া বা ফ্রান্স কেউই এ চরমপত্রকে আমল না দিলে জার্মানি ১৯১৪ সালের ১ আগস্ট রাশিয়া এবং ৩ আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স আক্রমণের জন্য জার্মানি বেলজিয়ামের ওপর দিয়ে সৈন্য নিয়ে যাবার দাবি করে । বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ করা হচ্ছে- এ অজুহাতে ফ্রান্স ও বেলজিয়ামের মিত্র ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ( 8 আগস্ট)। ইতোমধ্যে তুরস্ক অস্ট্রিয়া জার্মানির পক্ষে যোগ দিলে যুদ্ধ এশিয়া ভূখণ্ডে বিস্তৃত হয়। জাপান ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেয়। ইতালি প্রথমদিকে নিরপেক্ষ থাকলেও পরে ইঙ্গ-ফরাসি পক্ষে যোগদান করে। যুদ্ধের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও মিত্রশক্তির পক্ষে যোগ দেয়। ফলে প্রথম বিশ্বযুদ্ধ নামক এক মহাসংকটের জন্ম নেয়। পরিশেষে বলা যায়, অস্ট্রিয়ার যুবরাজ হত্যার ঘটনা সমগ্র বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ নামক এক মহাসংকটের সৃষ্টি করেছিল- বক্তব্যটি যথার্থ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনা সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল- তুমি কি এ বক্তব্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর