শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? তোমার মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত সন্ধি তথা ভার্সাই সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে, এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক। এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫শ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে একসময়ের সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এ চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়েই জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এজন্য অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল। এমন অবস্থার প্রেক্ষাপটেই জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। এক পর্যায়ে উগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহী মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তী সময়ে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয…

উদ্দীপক

বিংশ শতকের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

১৯১৯ সালের ১৮ জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত শাস্তি সম্মেলনে পাঁচটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর

'TitheTithe^{\prime} বা টাইথ হলো ধর্মকর। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত বিভিন্ন করের অন্যতম ছিল 'TitheTithe^{\prime} । এ কর গির্জাকে দিতে হতো। সে সময়ে ফ্রান্সের জনসংখ্যার দশ ভাগের এক ভাগ ছিলো যাজক ও পাঁচ ভাগের একভাগ ছিল অভিজাত সম্প্রদায়। এরা ফ্রান্সের জাতীয় সম্পদের ৪০% -এর মালিক ছিল। কিন্তু এরা Tithe (টাইথ) দিত না। অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া এ ধর্মকর শুধু ভূমিদাসদের ওপরই প্রযোজ্য ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সন্ধির সাথে পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির সাদৃশ্য বা মিল রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি দেশ) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি (The Treaty of Versailles) নামে পরিচিত। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের ওপর চাপানো হয়, যা পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করে। উদ্দীপকে বলা হয়েছে, বিংশ শতকের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ সি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল। এটি ভার্সাই সন্ধির ইঙ্গিত দেয়। কারণ ১৯১৮ সালের ১৪ নভেম্বর জার্মানির যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এরপর শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯১৯ সালের ১৮ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে ৩২টি দেশের অংশগ্রহণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের ৩টি নীতির ওপর ভিত্তি করে প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী ও বিজিত দেশগুলো ফ্রান্সের ভার্সাই শহরে ৫ টি সন্ধিতে স্বাক্ষর করে। এটি ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিকে অনেকেই বিতর্কিত ও ত্রুটিপূর্ণ বলে মনে করেন। কারণ এ চুক্তিতে যুদ্ধের জন্য এককভাবে জার্মানিকে দায়ী করে যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয়, যা তাদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে তোলে। এ ক্ষোভ থেকেই জার্মানরা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি নেয়, যা বিশ্ববাসীকে আরও একটি ভয়াবহ যুদ্ধের সম্মুখীন করে। সুতরাং উদ্দীপকের সন্ধি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সাথে মিত্রশক্তির স্বাক্ষরিত ভার্সাই সন্ধির কথাই মনে করিয়ে দেয়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উক্ত সন্ধি তথা ভার্সাই সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে, এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক। এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫শ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে একসময়ের সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এ চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়েই জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এজন্য অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল। এমন অবস্থার প্রেক্ষাপটেই জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। এক পর্যায়ে উগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহী মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তী সময়ে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।