উক্ত রাষ্ট্র জোট কীভাবে ১ম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত রাষ্ট্র জোট অর্থাৎ ত্রিশক্তি আঁতাত শক্তির ভারসাম্য বিনষ্ট করার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে। ত্রিশক্তি আঁতাত ছিল ত্রিশক্তি জোট-এর হুমকি মোকাবেলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট। দ্বিপক্ষীয় চুক্তির ফলে এ আঁতাত গড়ে ওঠে। মূলত ১৮৯৩ সালে ফ্রাঙ্কো-রুশ চুক্তি, ১৯০৫ সালে ইঙ্গ-ফরাসি চুক্তি এবং ১৯০৭ সালের ইঙ্গ-রুশ চুক্তির ফল হচ্ছ ত্রিশক্তি আঁতাত । এ ত্রিশক্তি আঁতাতের ফলে জার্মানি কোণঠাসা হয়ে পড়ে। এ কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য জার্মানি আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। জার্মানি পূর্ব থেকেই অবগত ছিল অস্ট্রিয়া-সার্বিয়া যুদ্ধ আসন্ন। সার্বিয়ার পেছনে আছে রাশিয়া, যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয় হলে জার্মানির দারুণ ক্ষতি হবে। ফলে জার্মানি যুদ্ধের জন্য প্রস্তুত হয় । এভাবে পরস্পরবিরোধী জোট সৃষ্টি হওয়ায় ইউরোপে উত্তেজনা বৃদ্ধি পায় যা শক্তির ভারসাম্য নষ্ট করে। জার্মানির নৌশক্তিতে আতঙ্কিত হয়ে ব্রিটেন, তার নৌশক্তি বাড়িয়ে চলে। রাশিয়া সাড়ে তিন বছরের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু করে। প্রত্যেক জোট যতবেশি সম্ভব মারণাস্ত্র তৈরি শুরু করে। এভাবে ইঙ্গ-ফ্রাঙ্ক জোট তথা ত্রিশক্তি আঁতাত প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত রাষ্ট্র জোট কীভাবে ১ম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে? ব্যাখ…
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর