উদ্দীপকের 'গৌড়ের' ওপর চাপিয়ে দেওয়া শর্তের সাথে তোমার পাঠ্য বইয়ের যে বিষয়ের মিল আছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'গৌড়ের ওপর চাপিয়ে দেয়া শর্তের সাথে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির মিল আছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি দেশ) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের ওপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এ চুক্তিতে। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫শ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে ৷ পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্র জাতীয়তাবাদী হিটলার পরে সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান । উদ্দীপকে দেখা যায়, ক্রমাগত বিরোধ ও রক্তপাত চলতে থাকায় বঙ্গ অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ 'বরেন্দ্র' নামক স্থানে সমবেত হয়ে 'গৌড়' কে দোষী সাব্যস্ত করে একটি চুক্তি স্বাক্ষর করে। এতে রক্তপাত ও ক্ষয়ক্ষতির জন্য গৌড়কে শাস্তি প্রদান, গৌড় কর্তৃক দখলীকৃত জায়গার দাবি ত্যাগ এবং ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়। গৌড়ের ওপর চাপিয়ে দেওয়া চুক্তির শর্তগুলোর সাথে জার্মানির ওপর চাপিয়ে দেয়া ভার্সাই সন্ধির শর্তগুলোর মিল লক্ষ করা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'গৌড়ের' ওপর চাপিয়ে দেওয়া শর্তের সাথে তোমার পাঠ্য বইয়ে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর