শেয়ারFacebookWhatsApp

“গৌড়ের মানুষের মনে উক্ত শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তা-ই আবার আরেকটি সংঘাতের পথ সুগম করে”- উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর: হ্যাঁ, “গৌড়ের মানুষের মনে উক্ত শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তাই আবার আরেকটি সংঘাতের পথ সুগম করে” - উক্তিটি যথার্থ। বস্তুত চুক্তি বা সন্ধি হতে হয় পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। কেননা, বিবদমান দুটি পক্ষেরই চিরকাল শক্তিতে সাম্যতা প্রায় কাছাকাছি হয়, তা না হলে অতি দুর্বল কখনো যুদ্ধে দাঁড়ায় না। যুদ্ধের পরিসমাপ্তিই কাম্য, যে পরিসমাপ্তিতে জয় এবং পরাজয় একই সাথে থাকে। এখন শান্তির প্রত্যাশায় সমাপ্ত যুদ্ধের পরাজিত শক্তির প্রতি যদি অন্যায় আচরণ ও অমানবিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হয়, তবে তার ফলাফল হয় হিতের বিপরীত। এ সমঝোতা তখন সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে প্যারিসের ভার্সাই নগরীতে এমনই একটি অমানবিক ও পক্ষপাতমূলক হীন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ অন্যায় ও হীন আচরণের প্রতিশোধ নিতে প্রবল জাতীয়তাবাদে বিশ্বাসী পরাজিত জার্মানি হিটলারের নেতৃত্বে পুনরায় বিশ্বত্রাসী হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হিসেবে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ নেমে আসে। সুতরাং উক্ত ভার্সাই চুক্তির শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তাই পরবর্তীকালে বিশ্বকে আবার বিপদের দিকে অর্থাৎ সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

“গৌড়ের মানুষের মনে উক্ত শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তা-ই…

উদ্দীপক

ক্রমাগত বিরোধ ও রক্তপাত চলতে থাকায় 'বঙ্গ' অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিরা 'বরেন্দ্র' নামক স্থানে জড়ো হয়ে একটি চুক্তি স্বাক্ষর করলেন। চুক্তির শর্ত হলো রক্তপাত ও ক্ষয়ক্ষতির জন্য 'গৌড়কে শাস্তি প্রদান, 'গৌড়' কর্তৃক দখলীকৃত জায়গার ওপর, দাবি ত্যাগ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। এতে 'গৌড়ের মানুষের মধ্যে ক্রোধের সৃষ্টি হয় এবং তারা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

Fascio শব্দের অর্থ বল বা শক্তি ।

উত্তর

রুশ জনগণের মননে বিপ্লবের প্রণোদনা সৃষ্টিতে দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিপ্লবের পূর্বে সমাজতান্ত্রিক ধ্যান-ধারণার বিকাশে কালজয়ী ভূমিকা পালন করেছিল জার্মান সমাজতন্ত্রী কার্ল মার্কস-এর লেখনীমালা। এছাড়া চার্লস ওয়েন, সেইন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুইস ব্লাংক, বাকুনিন, ক্রপোৎকিন প্রমুখ সমাজতন্ত্রী তাদের লেখনীর দ্বারা রুশ জনগণের মাঝে জার বিরোধী মনোভাব সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের 'গৌড়ের ওপর চাপিয়ে দেয়া শর্তের সাথে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির মিল আছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি দেশ) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের ওপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এ চুক্তিতে। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫শ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে ৷ পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্র জাতীয়তাবাদী হিটলার পরে সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান । উদ্দীপকে দেখা যায়, ক্রমাগত বিরোধ ও রক্তপাত চলতে থাকায় বঙ্গ অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ 'বরেন্দ্র' নামক স্থানে সমবেত হয়ে 'গৌড়' কে দোষী সাব্যস্ত করে একটি চুক্তি স্বাক্ষর করে। এতে রক্তপাত ও ক্ষয়ক্ষতির জন্য গৌড়কে শাস্তি প্রদান, গৌড় কর্তৃক দখলীকৃত জায়গার দাবি ত্যাগ এবং ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়। গৌড়ের ওপর চাপিয়ে দেওয়া চুক্তির শর্তগুলোর সাথে জার্মানির ওপর চাপিয়ে দেয়া ভার্সাই সন্ধির শর্তগুলোর মিল লক্ষ করা যায়।

উত্তর

হ্যাঁ, “গৌড়ের মানুষের মনে উক্ত শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তাই আবার আরেকটি সংঘাতের পথ সুগম করে” - উক্তিটি যথার্থ। বস্তুত চুক্তি বা সন্ধি হতে হয় পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। কেননা, বিবদমান দুটি পক্ষেরই চিরকাল শক্তিতে সাম্যতা প্রায় কাছাকাছি হয়, তা না হলে অতি দুর্বল কখনো যুদ্ধে দাঁড়ায় না। যুদ্ধের পরিসমাপ্তিই কাম্য, যে পরিসমাপ্তিতে জয় এবং পরাজয় একই সাথে থাকে। এখন শান্তির প্রত্যাশায় সমাপ্ত যুদ্ধের পরাজিত শক্তির প্রতি যদি অন্যায় আচরণ ও অমানবিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হয়, তবে তার ফলাফল হয় হিতের বিপরীত। এ সমঝোতা তখন সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে প্যারিসের ভার্সাই নগরীতে এমনই একটি অমানবিক ও পক্ষপাতমূলক হীন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ অন্যায় ও হীন আচরণের প্রতিশোধ নিতে প্রবল জাতীয়তাবাদে বিশ্বাসী পরাজিত জার্মানি হিটলারের নেতৃত্বে পুনরায় বিশ্বত্রাসী হয়ে ওঠে। যার অনিবার্য পরিণতি হিসেবে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ নেমে আসে। সুতরাং উক্ত ভার্সাই চুক্তির শর্তগুলো যে ক্ষত ও ক্রোধের সৃষ্টি করে তাই পরবর্তীকালে বিশ্বকে আবার বিপদের দিকে অর্থাৎ সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।