শেয়ারFacebookWhatsApp

উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে গিয়েছিল? বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল। ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ কমবেশি বিশ্বের সব অঞ্চলে বিস্তৃত হয়েছিল। দুই সামরিক শিবিরে বিভক্ত ইউরোপের প্রায় সব রাষ্ট্র এ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, - বেলজিয়াম ও সার্বিয়াকে নিয়ে গঠিত হয় 'ত্রিশক্তি আঁতাত'। অন্যদিকে জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য নিয়ে গড়ে ওঠে 'ত্রিশক্তি জোট। ইতালি ও রুমানিয়া নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পারেনি। তিনটি মহাদেশের ৩৪টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ যুদ্ধে জড়িয়ে পড়ে। আটলান্টিকের অপর তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও ১৯১৭ সালে নিরপেক্ষতা ত্যাগ করে ইঙ্গ-ফরাসি মিত্রশক্তির পক্ষে যোগ দিতে বাধ্য হয় । যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় সাড়ে ছয় কোটি সৈন্যের মধ্যে এক কোটিরও বেশি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। প্রায় ৭০ লাখ সৈনিক পঙ্গু হয়। এ যুদ্ধের ফলে মিত্র ও অক্ষশক্তির দেশগুলো মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। অন্যদিকে পরাশক্তি হিসেবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। যুদ্ধের কারণে কর্মক্ষম মানুষ ও উৎপাদন হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, অর্থ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বিশ্বে দারিদ্র্য ও নানা ধরনের অবক্ষয় দেখা দেয় । উপরের আলোচনার শেষে বলা যায়, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সমগ্র বিশ্বকে এক মহাসংকটের দিকে ঠেলে দিয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে গিয়েছিল? বিশ্…

উদ্দীপক

গালিব সাহেব সন্ত্ৰীক 'ক' দেশে বেড়াতে গেলে অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে হত্যা করে। এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ এক ভয়ংকর যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে যে আনবিক বোমা ফেলেছিল তার নাম ছিল ফ্যাটম্যান।

উত্তর

ত্রিশক্তি আঁতাত ছিল ত্রিশক্তি জোট-এর হুমকি মোকাবিলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট। ১৮৮২ সালে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া পারস্পরিক প্রতিরক্ষা সহায়তার জন্য সামরিক সাহায্য দানে চুক্তিবদ্ধ হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯০৫ সালে ইঙ্গ-ফরাসি চুক্তি এবং ১৯০৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে মিত্রতা চুক্তি স্থাপিত হলে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়, যা 'ত্রিশক্তি আঁতাত' নামে পরিচিত। ত্রিশক্তি আঁতাত ছিল মূলত ত্রিশক্তি জোটের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা একটি জোট।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের মিল রয়েছে। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ আততায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে। জার্মানির সহায়তা নিয়ে ২৮ জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ক্রমে এ যুদ্ধে ইউরোপের অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ যুদ্ধ আমেরিকা ও এশিয়াতেও ছড়িয়ে পড়ে এবং তা বিশ্বযুদ্ধের রূপ- পরিগ্রহ করে। সারায়েভোর হত্যাকান্ড এ যুদ্ধের আশু কারণ হলেও এর পিছনে আরও বহুবিধ কারণ বিদ্যমান ছিল। এ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে একশত বছর ধরে। ফরাসি বিপ্লবও এ বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথমে বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এছাড়াও ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, উগ্র জাতীয়আবাদের উত্থান, বাণিজ্যিক ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতি, বিসমার্কের কূটনীতি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট ইত্যাদি ছিল প্রথ বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। উদ্দীপকে গালিব সাহেব সস্ত্রীক 'ক' দেশে বেড়াতে গেলে তাকে হত্যা করা হয়। এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ভয়াবহ রূপধারণা করে। উদ্দীপকের এ ঘটনার সাথে উপরে বর্ণিত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার মিল রয়েছে।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল। ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ কমবেশি বিশ্বের সব অঞ্চলে বিস্তৃত হয়েছিল। দুই সামরিক শিবিরে বিভক্ত ইউরোপের প্রায় সব রাষ্ট্র এ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, - বেলজিয়াম ও সার্বিয়াকে নিয়ে গঠিত হয় 'ত্রিশক্তি আঁতাত'। অন্যদিকে জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য নিয়ে গড়ে ওঠে 'ত্রিশক্তি জোট। ইতালি ও রুমানিয়া নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পারেনি। তিনটি মহাদেশের ৩৪টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ যুদ্ধে জড়িয়ে পড়ে। আটলান্টিকের অপর তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও ১৯১৭ সালে নিরপেক্ষতা ত্যাগ করে ইঙ্গ-ফরাসি মিত্রশক্তির পক্ষে যোগ দিতে বাধ্য হয় । যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় সাড়ে ছয় কোটি সৈন্যের মধ্যে এক কোটিরও বেশি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। প্রায় ৭০ লাখ সৈনিক পঙ্গু হয়। এ যুদ্ধের ফলে মিত্র ও অক্ষশক্তির দেশগুলো মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। অন্যদিকে পরাশক্তি হিসেবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। যুদ্ধের কারণে কর্মক্ষম মানুষ ও উৎপাদন হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, অর্থ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বিশ্বে দারিদ্র্য ও নানা ধরনের অবক্ষয় দেখা দেয় । উপরের আলোচনার শেষে বলা যায়, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সমগ্র বিশ্বকে এক মহাসংকটের দিকে ঠেলে দিয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।