শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গঠিত সংঘের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংঘের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের লীগ অব নেশসন বা জাতিপুঞ্জের সাদৃশ্য রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা, মানব বিপর্যয়, সম্পদহানি, ধ্বংসস্তূপ, মানুষের কান্নার রোল বিশ্বের চিন্তাশীল ও বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তোলে। ভবিষ্যতে যাতে এরূপ যুদ্ধ না হয় বা কেউ যুদ্ধে জড়িয়ে না পড়ে এ উদ্দেশ্যে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমত হয়। তারা যুদ্ধ এডিয়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অ করেন এবং এ লক্ষ্যে তারা একটি খসড়া সংবিধান তৈরি করে। অবশেষে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সম্মেলনে লীগ অব নেশনসের চুক্তিপত্র গৃহিত হয় এবং ১৯২০ সালে লীগ অব নেশনসের যাত্রা শুরু হয়। লীগের মূল উদ্দেশ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা, সংখ্যালঘু, ম্যান্ডেট সমস্যা নিরসন করা, সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা এবং সদস্যভুক্ত কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উদ্দীপকে যে ঘটনার ইঙ্গিত রয়েছে তা ১৯১৯ সালে লীগ অব নেশনস সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে গঠিত সংঘের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংঘের মিল রয়েছে? ব…

উদ্দীপক

'ক' ও 'খ' দুটি গ্রাম। গ্রাম দুটির জনগণের মধ্যে প্রায়ই বিবাদপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় এ পর্যন্ত সংঘর্ষে জড়িয়ে গ্রাম দুটোর অনেকে প্রাণ হারিয়েছে। এ ছাড়াও অর্থনৈতিক ও সামাজিক দিক থেকেও গ্রাম দুটি এখন ধ্বংসপ্রায় ভবিষ্যতে যেন নতুন কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি না হয় এবং গ্রাম দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গ্রাম দুটির গ্রাম্য মেম্বারগণ একটি নিরপেক্ষ জোট গঠনের সিদ্ধান্ত নেয় ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ত্রি-সম্রাট মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৩ সালে ।

উত্তর

জার্মানরা ভার্সাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করেছিলেন। মূলত ভার্সাই চুক্তির মাধ্যমে আফ্রিকা ও দূরপ্রাচ্যের উপনিবেশগুলোর ওপর জার্মানির অধিকার লোপ পায়। জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলো জাপানকে দেওয়া হয়। জার্মানির অন্যান্য উপনিবেশগুলো জাতিপুঞ্জ অধিগ্রহণে করে ফ্রান্স ও ব্রিটেনকে শাসন করতে দেয়। তাছাড়া জার্মানির ওপর বিভিন্ন অর্থনৈতিক শর্তাবলি চাপিয়ে দেওয়া হয়। যেমন— প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বলা হয়। রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করা হয়। মিত্রশক্তিকে কাঠ, কয়লা ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয়। এসব কারণেই মূলত জার্মানরা ভাসাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করেছিল ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের লীগ অব নেশসন বা জাতিপুঞ্জের সাদৃশ্য রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা, মানব বিপর্যয়, সম্পদহানি, ধ্বংসস্তূপ, মানুষের কান্নার রোল বিশ্বের চিন্তাশীল ও বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তোলে। ভবিষ্যতে যাতে এরূপ যুদ্ধ না হয় বা কেউ যুদ্ধে জড়িয়ে না পড়ে এ উদ্দেশ্যে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমত হয়। তারা যুদ্ধ এডিয়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অ করেন এবং এ লক্ষ্যে তারা একটি খসড়া সংবিধান তৈরি করে। অবশেষে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সম্মেলনে লীগ অব নেশনসের চুক্তিপত্র গৃহিত হয় এবং ১৯২০ সালে লীগ অব নেশনসের যাত্রা শুরু হয়। লীগের মূল উদ্দেশ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা, সংখ্যালঘু, ম্যান্ডেট সমস্যা নিরসন করা, সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা এবং সদস্যভুক্ত কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উদ্দীপকে যে ঘটনার ইঙ্গিত রয়েছে তা ১৯১৯ সালে লীগ অব নেশনস সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে উক্ত সংঘ তথা লীগ অব নেশনস ব্যর্থতার পরিচয় দিয়েছিল বলে আমি মনে করি। লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থান। জাতিপুঞ্জ গঠিত হওয়ার পরে প্রথম দশকে সংগঠনটি শান্তিপূর্ণ উপায়ে অনেক বিরোধের নিষ্পত্তি করে এক নবযুগের সূচনা করেছিল। জাতিপুঞ্জের সাফল্যের মধ্যে কয়েকটি হলো- আলেন্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে সুইডেন-ফিনল্যান্ড বিরোধ নিষ্পত্তি; সাইলেশিয়া নিয়ে পোল্যান্ড-জার্মানির বিরোধ নিষ্পত্তি; করপুর নিয়ে গ্রিস-ইতালির বিরোধ নিষ্পত্তি; গ্রিস-বুলগেরিয়া সীমান্ত বিরোধ নিষ্পত্তি প্রভৃতি। এছাড়া জাতিপুঞ্জ গঠনের পর নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়ে দীর্ঘ এক দশক সংস্থাটি পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলা থেকে রক্ষা করেছিল, যা ছিল একটি গুরুত্বপূর্ণ সাফল্য। পৃথিবীর জনসমাজকে আন্তর্জাতিক সমবায়, সৌহার্দ্য ও সাহায্য- সহযোগিতার প্রয়োজন সম্পর্কে সচেতন করে তুলেছিল। আন্তর্জাতিকতার প্রয়োজনে জাতীয়তাবাদী মনোবৃত্তি কতটুকু দমন করা উচিত, সে শিক্ষা দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে প্রচুর ঋণদান করে অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা ছিল জাতিপুঞ্জের একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে জাতিপুঞ্জের গৃহীত এসকল পদক্ষেপ পরবর্তীতে ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে যায়। কেননা, জাতিপুঞ্জ গঠনের এক যুগ যেতে না যেতেই ব্যর্থতার পরিচয় দিতে থাকে। মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে চীন ও জাপানের বিরোধ নিষ্পত্তিতে জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে ইতালি ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ সৃষ্টি হলে জাতিপুঞ্জ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পরিস্থিতিতে ইংল্যান্ড ও ফ্রান্স ইতালির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলে ইতালি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে। এভাবে লীগের ব্যর্থতার ফলে যৌথ নিরাপত্তা নীতির অবসান হতে থাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরিতে ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়. গঠিত হওয়ার পর প্রথমদিকে বিশ্বশান্তি রক্ষায় লীগ অব নেশনস কিছু সাফল্যের দেখা পেলেও পরিবর্তিত বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সংগঠনটি শেষ পর্যন্ত সফল হতে পারেনি।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।