উদ্দীপকে ইঙ্গিতকৃত যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত যুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধ, যা সংঘটিত হওয়ার পেছনে নানাবিধ কারণ বিদ্যমান । উদ্দীপকে এমন এক মহাবিনাশকারী যুদ্ধের কথা ইঙ্গিত করা হয়েছে, যা একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছিল প্রায় সারা বিশ্বব্যাপী। এটি প্রথম বিশ্বযুদ্ধকেই ইঙ্গিত করে। কেননা প্রথম বিশ্বযুদ্ধও শুরু হয়েছিল সারায়েভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই। তবে সারায়েভো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত হলেও ইউরোপীয় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ত্রিশক্তি চুক্তি, ত্রিশক্তি আঁতাত প্রভৃতি বিষয়গুলোকেও প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে গণ্য করা হয়। আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্পবিপ্লব উনিশ শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্পসমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উপনিবেশ বিস্তারের প্রতিযোগতায় লিপ্ত হয়। বিসমার্কের নেতৃত্বে জার্মানিতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটলে তিনি জার্মানিকে নিরাপদ রাখতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি ও ইতালি মিলে গঠিত ত্ৰিশক্তি চুক্তি অন্যতম। এ চুক্তির প্রতিক্রিয়ায় ইঙ্গ-ফ্রাঙ্ক-রুশ ত্রিপক্ষীয় আঁতাত গড়ে উঠলে সমগ্র ইউরোপ সশস্ত্র শান্তির যুগে প্রবেশ করে। এরূপ উত্তেজনাপূর্ণ পরিস্থিতে ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে সস্ত্রীক আততায়ীর গুলিতে নিহত হলে যুদ্ধের দামামা বেজে ওঠে। একই বছর ২৮ জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণের মাধ্যমে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা কর ।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর