শেয়ারFacebookWhatsApp

উক্ত যুবরাজের হত্যাকাণ্ডই কী এ ভয়াবহ যুদ্ধের কারণ ব্যাখ্যা করো।

উত্তর: উক্ত যুবরাজের হত্যাকাণ্ডই ছিল এ যুদ্ধের প্রত্যক্ষ কারণ। তবে এর সাথে আরও কিছু বিষয় এ যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করেছিল। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসযজ্ঞ ও হতাহতের সংখ্যা অতীতের সব যুদ্ধকে হার মানিয়েছিল। এ যুদ্ধের কারণগুলোর মধ্যে ছিল বিকাশমান পুঁজিবাদের দ্বন্দ্ব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাত, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্ব পরিস্থিতি ইত্যাদি । তবে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডে এ যুদ্ধের সূচনা হয়। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড সস্ত্রীক অস্ট্রো-হাঙ্গেরি শাসিত বসনিয়ার সারায়েভো ভ্রমণকালে সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বে সম্পাদিত মৈত্রী চুক্তি 'ত্রিশক্তি জোট' অনুযায়ী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন জানায়। অন্যদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে যায়। পরে ইউরোপের অন্যান্য রাষ্ট্রও এ যুদ্ধে জড়িয়ে পড়ে। শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে বলা হয়েছে, একজন যুবরাজের হত্যাকে কেন্দ্র করে অনেকগুলো দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, যা উপরে আলোচিত প্রথম বিশ্বযুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে পাঠ্যপুস্তকে আলোচিত প্রথম বিশ্বযুদ্ধের মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত যুবরাজের হত্যাকাণ্ডই কী এ ভয়াবহ যুদ্ধের কারণ ব্যাখ্যা করো।

উদ্দীপক

অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের অনেক দেশে রাজতন্ত্র কায়েম ছিল। ফরাসি বিপ্লব এ সকল রাজতন্ত্রের ভিত্তি কাঁপিয়ে দেয়। একজন যুবরাজের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তী সারা ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ে। যা এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটায়। একটি অসম সন্ধিই এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটায়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

ফ্রান্সিস ফার্ডিনান্ড ছিলেন অস্ট্রিয়ার যুবরাজ।

উত্তর

জাতীয়তাবাদের চরম বিকৃত রূপ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদী চিন্তা-চেতনা এমন একটি বিষয় যার জন্য একটি ভূ- খণ্ডের মানুষ সব বিষয়ে অন্ধভাবে দেশীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে এবং দেশীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অন্য ভূ-খণ্ডের ক্ষতিসাধন করতেও পিছপা হয় না। উদাহরণস্বরূপ বলা যায়, বিংশ শতাব্দীর চল্লিশের দশকে জার্মানরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করত। এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।

উত্তর

উক্ত যুবরাজের হত্যাকাণ্ডই ছিল এ যুদ্ধের প্রত্যক্ষ কারণ। তবে এর সাথে আরও কিছু বিষয় এ যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করেছিল। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসযজ্ঞ ও হতাহতের সংখ্যা অতীতের সব যুদ্ধকে হার মানিয়েছিল। এ যুদ্ধের কারণগুলোর মধ্যে ছিল বিকাশমান পুঁজিবাদের দ্বন্দ্ব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাত, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্ব পরিস্থিতি ইত্যাদি । তবে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডে এ যুদ্ধের সূচনা হয়। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড সস্ত্রীক অস্ট্রো-হাঙ্গেরি শাসিত বসনিয়ার সারায়েভো ভ্রমণকালে সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বে সম্পাদিত মৈত্রী চুক্তি 'ত্রিশক্তি জোট' অনুযায়ী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন জানায়। অন্যদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে যায়। পরে ইউরোপের অন্যান্য রাষ্ট্রও এ যুদ্ধে জড়িয়ে পড়ে। শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে বলা হয়েছে, একজন যুবরাজের হত্যাকে কেন্দ্র করে অনেকগুলো দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, যা উপরে আলোচিত প্রথম বিশ্বযুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে পাঠ্যপুস্তকে আলোচিত প্রথম বিশ্বযুদ্ধের মিল রয়েছে।

উত্তর

আমার পাঠ্যপুস্তকে যে অসম চুক্তির কতা বলা হয়েছে তা হচ্ছে ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি ইউরোপের স্থায়ী শান্তির জন্য যথেষ্ঠ ছিল না। ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে, এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক। এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো জার্মানির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫শ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে একসময়ের সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এ চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়েই জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয় । প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এজন্য অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল । এমন অবস্থার প্রেক্ষাপটেই জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। এক পর্যায়ে উগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহী মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির মধ্যেই ২য় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এ সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তী সময়ে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।