উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'লীগ অব নেশনস' নামক সংগঠনের মিল পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, যুদ্ধের বীভৎসতা ও যুদ্ধ প্রসূত দারিদ্র্য ও দুর্দশা মানুষকে ভীতশ্রদ্ধ করে তোলে। এ যুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত লীগ অব নেশনস' এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যে এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব্ নেশনসের জন্ম হয়। উদ্দীপকেও দেখা যায়, ইসলাম-পূর্ব আরবে সর্বদাই মারামারি কাটাকাটি লেগে থাকত। মহানবি (স.) এ অন্যায় কাজ থেকে আরববাসীকে রক্ষা করার জন্য একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। ঘটনাটি লীগ অব নেশনসের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর