উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসযজ্ঞ ও হতাহতের সংখ্যা অতীতের সব যুদ্ধকে হার মানিয়েছিল। এ যুদ্ধের কারণগুলোর মধ্যে ছিল বিকাশমান পুঁজিবাদের দ্বন্দ্ব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাত, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্ব পরিস্থিতি ইত্যাদি। তবে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডের ফলে এ যুদ্ধের সূচনা হয়। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড সঙ্গীক অস্ট্রো-হাঙ্গেরি শাসিত বসনিয়ার রাজধানী সারায়েভো ভ্রমণকালে সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বে সম্পাদিত মৈত্রী চুক্তি ত্রিশক্তি জোট' অনুযায়ী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন জানায়। অন্যদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে যায়। পরে ইউরোপের অন্যান্য রাষ্ট্রও এ যুদ্ধে জড়িয়ে পড়ে। শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে উল্লিখিত ভয়ঙ্কর যুদ্ধ সংঘটনের পেছনে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং এক দম্পত্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা উপরে আলোচিত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটনের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? বর্ণনা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর