উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়? উক্ত সংগঠনের গঠন ও উদ্দেশ্য লিখো ।
উত্তর: উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে আমার পঠিত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'শান্তিসংঘ' জাতিপুঞ্জের মিল পাওয়া যায় । প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি এবং ধ্বংসলীলার ভয়াবহতা বুঝিয়ে দেয়, ভবিষ্যতে যুদ্ধ হলে তা কত সম্পদ ও জীবনের ক্ষতি করবে। তাই বিশ্ব নেতারা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য লীগ অব নেশনের কথা ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য ১৪ দফা নীতি ঘোষণা করেন । এর ১৪ নম্বর দফায় বলা হয়, সব জাতির প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা এবং সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত লীগ অব নেশনস এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্যের এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয় । উদ্দীপকে বলা হয়েছে, শান্তিপুর গ্রামের মানুষের মধ্যে সর্বদা কলহ । বিবাদ থাকায় স্থানীয় চেয়ারম্যান শান্তি রক্ষায় 'শান্তিসংঘ' কমিটি গঠন করেন। এ 'শান্তিসংঘ' কমিটির গঠন ও বৈশিষ্ট্যের সাথে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের মিল আছে যার উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি রক্ষা করা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'শান্তিসংঘের' সাথে তোমার পঠিত কোন সংগঠনের মিল পাওয়া যায়…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর