উদ্দীপকে রফিকুল ইসলাম সাহেবের এলাকার সংগঠনের দুর্বলতার সাথে কোন বিশ্ব সংগঠনের দুর্বলতার সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিকুল ইসলাম সাহেবের এলাকার সংগঠনের দুর্বলতার সাথে লীগ অব নেশনসের দুর্বলতার সামঞ্জস্য রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে বিশ্বনেতারা আন্তর্জাতিক বিরোধ মীমাংসার লক্ষ্যে গঠন করে লীগ অব নেশনস। এ সংস্থাটির দুটি অংশ ছিল। একটি কাউন্সিল এবং অন্যটি সাধারণ সভা। বিশ্বের শক্তিধর পাঁচটি রাষ্ট্র যেমন ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ইতালি ও জাপান এই কাউন্সিলের স্থায়ী সদস্য মনোনীত হয়। এছাড়া কাউন্সিলে চারটি অস্থায়ী পদও সৃষ্টি করা হয়। কংগ্রেস অনুমোদন না করায় শেষ অবধি যুক্তরাষ্ট্র কাউন্সিলে যোগ দিতে পারেনি। ফলে ৪টি স্থায়ী দেশ নিয়ে লীগ অব নেশনসের কাউন্সিল গঠিত হয়। এ কাউন্সিলে কোনো মীমাংসার জন্য সব সদস্যের একমত হওয়া ছিল বাধ্যতামূলক। মূলত এ শতটিই ছিল লীগ অব নেশনস-এর প্রধান দুর্বলতা, যা সংগঠনটিকে অকেজো করে দেয়। উদ্দীপকে দেখা যায়, রফিকুল ইসলামের এলাকার গ্রামগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। তবে এতে একটি অঞ্চলের প্রাধান্য ছিল এবং এর নীতিতে সংঘর্ষকে নিষিদ্ধ করা হয়নি। উক্ত সংগঠনের এরূপ দুর্বলতা উপরে বর্ণিত লীগ অব নেশনস-এর দুর্বলতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকুল ইসলাম সাহেবের এলাকার সংগঠনের দুর্বলতার সাথে কোন বিশ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর