উদ্দপিকে সানজিদার পঠিত সন্ধির সাথে তোমার পঠিত কোন সন্ধির সাদৃশ্য লক্ষ্য করা যায়? উক্ত সন্ধির শর্তাবলি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সানজিদার পঠিত সন্ধির সাথে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির সাদৃশ্য পাওয়া যায় । প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী জোট জার্মানিকে ১৯১৯ সালে যে সন্ধি করতে বাধ্য করে তা ভার্সাই সদি নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গ এবং জনসাধারণের মা জার্মানির বিরুদ্ধে যে তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভার্সাই সন্ধি হয়। এছাড়া পরাজিত শত্রুর প্রতি মর্যাদা প্রদর্শনের প্রতি ইউরোপীয় বিজয়ী রাষ্ট্রগুলো বিবেচনায় আনেনি। ভবিষ্যতে যাতে জার্মানি আরও শক্তি অর্জন করে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে, সেজন্যই ভার্সাই সন্ধির ধারা রচিত হয়। জার্মানি ও ফ্রান্সের মধ্যে শত্রুতা ছিল বহু পুরানো। প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি জার্মানিকে ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে চাপ সৃষ্টি করে। ব্রিটেন চেয়েছিল একটি আগ্রাসী সামরিক রাষ্ট্র হিসেবে জার্মানির পুনরুত্থান ঠেকিয়ে ইউরোপে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। অন্যদিকে, জার্মানির উপনিবেশগুলো করায়ত্ত করার জন্য ইতালি তার স্বার্থ আদায়ের জন্য চাপ প্রয়োগ করে। এছাড়া মিত্র শক্তির ক্ষতি পূরণ আদায়ের নামে জার্মানির খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো দখল করা ছিল ভার্সাই সন্ধির অন্যতম কারণ। আর এ সন্ধির শর্তাবলি ছিল জার্মানির জন্য খুবই অমানবিক ও আবমাননাকর। উদ্দীপকে এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে আলোচিত সন্ধি দ্বারা আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধিকেই নির্দেশ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দপিকে সানজিদার পঠিত সন্ধির সাথে তোমার পঠিত কোন সন্ধির সাদৃশ্য লক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর