সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ- বিশ্লেষণ কর।
উত্তর: প্রশ্নোল্লিখিত উক্ত দ্বন্দ্ব বলতে প্রথম বিশ্বযুদ্ধকে বোঝানো হয়েছে এবং সাম্রাজ্যবাদ নীতিই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ। ১৮ শতকের প্রথম দশকে উপনিবেশ স্থাপনে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পরবর্তী শতাব্দীতে আফ্রিকা ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে ইউরোপীয়দের নিয়ন্ত্রণ কায়েম হয়। কয়েকটি নির্দিষ্ট গ্রুপের চাপে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক বিদেশে সাম্রাজ্য স্থাপনে সম্মত হয়। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জার্মানির উপনিবেশ স্থাপনে ব্রিটিশদের কৌশলগত ও বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে অ্যাংলো-জার্মান উত্তেজনা বৃদ্ধি পায়। ব্রিটেনের মিত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনে মরক্কোর প্রচেষ্টায় জার্মান কাইজার দ্বিতীয় উইলহেম সমর্থন ব্যক্ত করলে মরক্কো সংকট দেখা দেয়। ১৯১১ সালের ১ জুলাই মরক্কোর আগাদি বন্দরে জার্মান গানবোট প্যান্থারের উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। জার্মানি বার্লিন-বাগদাদ রেলপথ নির্মাণের অধিকার লাভ করলে নিকট প্রাচ্যে জার্মানির প্রভাব বৃদ্ধি পায়। এ রেল যোগাযোগ জার্মানিকে আফ্রিকান উপনিবেশগুলোতে অনায়াসে ! প্রবেশ, ভারতের সঙ্গে ব্যবসায় বাণিজ্য এবং ইরাক থেকে তেল আমদানির সুযোগ করে দেয়। একথা উপলব্ধি করে ব্রিটিশরা শঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে এ রেলপথ প্রতিষ্ঠিত হলে জার্মানরা ! সুয়েজ খাল ও সমুদ্রে ব্রিটিশ আধিপত্য এড়িয়ে যেতে সক্ষম হবে। এদিকে তুরস্কের সাথে জার্মানির বন্ধুত্ব স্থাপিত হলে ইংল্যান্ডের ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়। সবশেষে বলা যায়, সাম্রাজ্য স্থাপনের প্রতিযোগিতাই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটনকে অবশ্যম্ভাবী করে তোলে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর