উদ্দীপকের চুক্তি তোমার পাঠ্যবইয়ের কোন চুক্তিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চুক্তি আমার পাঠ্যবইয়ের ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধিকে ইঙ্গিত করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী শক্তি জোট ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটি ভার্সাই চুক্তি নামে পরিচিত। এ চুক্তিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দোষারোপ করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের ওপর চাপানো হয়, যা ছিল তাদের জন্য অত্যন্ত অপমানজনক। উদ্দীপকের বিজেতা আর পরাজিত শক্তির পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে বিংশ শতাব্দীর প্রথমার্থে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সংঘর্ষে বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে এ সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই নগরিতে ৩২টি দেশের অংশগ্রহণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিজয়ী ও বিজিত দেশগুলোর মধ্যে ৫টি চুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই সন্ধি নামে পরিচিত। পরাজিত শক্তির জন্য এ চুক্তির শর্তাবলি ছিল খুবই অপমানজনক। যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। পাশাপাশি জার্মানির কিছু খনিজ সমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জামানির সামরিক শক্তি খর্ব করা হয়। জার্মান জনসাধারণের মধ্যে এই অপমানজনক চুক্তির নেতিবাচক প্রভাব পড়ে এবং বিষয়টি ক্ষোভের সঞ্চয় করে। সুতরাং উদ্দীপকের চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে জার্মানির সাথে মিত্রশক্তির স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকেই ইঙ্গিত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চুক্তি তোমার পাঠ্যবইয়ের কোন চুক্তিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর