এ চুক্তির ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: এ চুক্তি তথা ভার্সাই সন্ধির ফলাফল ছিল ক্ষণিকের জন্য শান্তি কিন্তু দীর্ঘ সময়ের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসলীলা।পরাজিতের প্রতি বিজয়ীর প্রতিশোধমূলক ব্যবস্থার এক দলিল ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তির মাধ্যমে বিজয়ী শক্তি জোট ক্ষতিপূরণ আদায় এবং খনিজ সমৃদ্ধ অঞ্চল, বন্দর, উপনিবেশগুলো ছিনিয়ে নিয়ে জার্মানির অর্থনীতিকে পঙ্গ করে দেয়। এর লক্ষ্য ছিল, যাতে জার্মানি ভবিষ্যতে তার সামরিক শক্তি অর্জন করতে না পারে। এসব কারণে জার্মান জাতীয়তাবাদীরা এ সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলে আখ্যায়িত করেছিল। ভার্সাই সন্ধির মাধ্যমে পরাজিতের প্রতি যে অবিচার করা হয়েছিল তা থেকে সৃষ্ট অসন্তোষ জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটায়। পরবর্তীকালে এডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে প্রতিশোধ স্পৃহা জাগ্রত করে। জার্মানি আবার শক্তি সামর্থ সঞ্চয় করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভার্সাই চুক্তির ফলাফল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসলীলা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
এ চুক্তির ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর