উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ান সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ আততায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে জার্মানির সমর্থন নিয়ে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, ফ্রান্স-রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে এ যুদ্ধে ইউরোপের অপরাপর রাষ্ট্রগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ যুদ্ধ আমেরিকা ও এশিয়াতেও ছড়িয়ে পড়ে, যা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে। সারায়েভোর হত্যাকাণ্ড এ যুদ্ধের আশু কারণ হলেও এর পিছনে আরও বহুবিধ কারণ বিদ্যমান ছিল। এ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে একশত বছর ধরে। ফরাসি বিপ্লব ও এ বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথমে বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এছাড়াও ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, উগ্রজাতীয়তাবাদের উত্থান, শিল্প বিপ্লব, বাজার দখলের প্রতিযোগিতা, বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতি, বিসমার্কের কূটনীতি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট ইত্যাদি ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ। উদ্দীপকে বলা হয়েছে, অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের একটি বিপ্লব ইউরোপের অনেক দেশের পণ্য উৎপাদন অনেকগুণ বাড়িয়ে দেয়। উৎপাদিত পণ্যসামগ্রীর বাজার দখলকে কেন্দ্র করে উপনিবেশদের উত্থান ঘটে। উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ অতঃপর উগ্র জাতীয়তাবাদ এবং পরিশেষে যুদ্ধের ভয়াবহতায় মেনে উঠে সারা বিশ্ব।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর