উক্ত ঘটনার পটভূমি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি অনেক গভীর প্রোথিত ছিল। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সময়ে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ধ্বংসযজ্ঞ, হতাহতের সংখ্যা অতীতের সকল যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণকে অনেক গুণ অতিক্রম করে গেছে। এই যুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই থেকে অস্ট্রো-হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে শুরু হয়ে কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে ইউরোপের প্রায় সকল দেশেই। যুদ্ধের আগুন আটলান্টিকের ওপারের মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বেশ কিছু দেশেও ছড়িয়ে পড়ে। দুটি শিবিরে বিভক্ত সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থেকেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এটিকে শুধু বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্ব আততায়ী কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্ড এবং তার স্ত্রী সোফিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে দেখার কোনো কারণ নেই। এ যুদ্ধের কারণ অনেক গভীরে প্রোথিত। শুধু শুধু এমনিতেই এতগুলো দেশ একটি যুদ্ধে জড়িয়ে পড়েনি, এত মৃত্যু ও ধ্বংসকে বরণ করেনি। এ যুদ্ধে সাম্রাজ্যবাদী চরিত্রের মধ্যেই এর প্রকৃত কারণ লুকিয়ে আছে। ১৯১২-১৯১৪ সময়কালে ইউরোপীয় রাষ্ট্রগুলো দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়লে ইউরোপীয় নেতাদের কূটনীতির ভাষা অস্ত্রের ভাষায় রূপান্তরের আশঙ্কা বেড়ে যায়। শিল্প বিপ্লব, জাতীয়তাবাদ, উগ্রজাতীয়তাবাদ, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান ইউরোপের শক্তিশালী দেশগুলোকে' নীতি বিবর্জিত বাজার দখলের প্রতিযোগিতায় জড়িয়ে ফেলে। ক্রমে তা সামরিক শক্তি শিবিরে বিভক্ত করে এবং এর করুণ পরিণতি প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। তাই বলা যায়, উগ্র জাতীয়তাবা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শিল্প বিপ্লব এবং ইউরোপীয় দেশ সমূহের সামরিক শক্তি জকানান দেওয়ার করুণ পরিণতি প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি বা ক্ষেত্র তৈরি করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনার পটভূমি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর