শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তক এর কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাটি আমার পাঠ্যপুস্তকের ভার্সাই সন্ধির সাথে সংশ্লিষ্ট। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের উপর চাপানো হয় । যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে । পাশাপাশি জার্মানের কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্র জাতীয়তাবাদী হিটলার পরে সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান। জার্মানি পরবর্তীতে আবার বলদপী হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ ঘটনা অবশ্যম্ভাবী করে তোলে, যাতে প্রায় সমগ্র বিশ্ব জড়িয়ে পড়েছিল। উদ্দীপকেও অনুরুপ পরিস্থিতি বর্ণিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আড়পাড়া ও জামতৈল গ্রামের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয় যা দ্রুত অন্যান্য গ্রামে ছড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার জন্য বসে একতরফাভাবে আড়পাড়াকপ দায়ী করে সমস্ত ক্ষতির বোঝা তার ওপর চাপিয়ে দেয়। যার খেসারত একসময় সব গ্রামকে দিতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি উপরে আলোচিত ভার্সাই সন্ধির সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তক এর কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? ব্য…

উদ্দীপক

একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আড়পারা ও জামতৈল গ্রামের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং তা দ্রুত অন্যান্য গ্রামে ছড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার জন্য বসে একতরফাভাবে আড়পাড়াকে দায়ী করে এবং তার উপর ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে দেয়। একতরফা এ রায়ের খেসারত একসময় সকল গ্রামকে দিতে হয়।

Dhaka · 2023

উত্তর

সম্মিলিত জাতিপুঞ্জ ১৯২০ খ্রিষ্টাব্দে গঠিত হয়।'

উত্তর

লিজিয়ান অব অনার (National Order of The Legion of Honour) হলো নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রতিষ্ঠিত ফরাসি সরকারের একটি আদেশ বা সম্মাননা। ১৮০২ সালের ১৯ মে প্রথম ফরাসী প্রজাতন্ত্রে লিজিয়ন অব অনার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা এবং পাঁচটি ডিগ্রিতে বিভক্ত। ডিগ্রীগুলো হলো– Chevalier(নাইট), Officier(অফিসার),Commandeur(কমান্ডার),Grand-Croix (গ্র্যান্ড ক্রস)। নাগরিকদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের প্রতিদান হিসেবে এসব সম্মাননা দেওয়া হতো। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিবর্গ সামাজে খুবই সম্মানিত ও প্রভাবশালী হিসেবে পরিগণিত হতেন ।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি আমার পাঠ্যপুস্তকের ভার্সাই সন্ধির সাথে সংশ্লিষ্ট। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট (ব্রিটেন, মার্কিন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া) ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়-দায়িত্ব তাদের উপর চাপানো হয় । যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে । পাশাপাশি জার্মানের কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্র জাতীয়তাবাদী হিটলার পরে সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান। জার্মানি পরবর্তীতে আবার বলদপী হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ ঘটনা অবশ্যম্ভাবী করে তোলে, যাতে প্রায় সমগ্র বিশ্ব জড়িয়ে পড়েছিল। উদ্দীপকেও অনুরুপ পরিস্থিতি বর্ণিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আড়পাড়া ও জামতৈল গ্রামের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয় যা দ্রুত অন্যান্য গ্রামে ছড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার জন্য বসে একতরফাভাবে আড়পাড়াকপ দায়ী করে সমস্ত ক্ষতির বোঝা তার ওপর চাপিয়ে দেয়। যার খেসারত একসময় সব গ্রামকে দিতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটি উপরে আলোচিত ভার্সাই সন্ধির সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত ঘটনা তথা ভার্সাই সন্ধির প্রভাব ছিল সুদূরপ্রসারী। কেননা এই সন্ধির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে, এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক । এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বিজয়ী মিত্রপক্ষ জার্মানির কাছ থেকে স্বর্ণ সহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে একসময় সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এই চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়েই জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মসচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এজন্য অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল । এমন অবস্থায় প্রেক্ষাপটে জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। এক পর্যায়ে অগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানের আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহি মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এ সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তী সময়ে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।