উক্ত ঘটনার প্রভাব ছিল সুদূরপ্রসারী - তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা তথা ভার্সাই সন্ধির প্রভাব ছিল সুদূরপ্রসারী। কেননা এই সন্ধির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে, এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক । এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত হানে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বিজয়ী মিত্রপক্ষ জার্মানির কাছ থেকে স্বর্ণ সহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে একসময় সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এই চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়েই জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মসচেতনা ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এজন্য অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল । এমন অবস্থায় প্রেক্ষাপটে জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয়। এক পর্যায়ে অগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানের আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহি মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে। পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এ সন্ধির ব্যর্থতা বা ত্রুটিই পরবর্তী সময়ে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনার প্রভাব ছিল সুদূরপ্রসারী - তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর