তুমি কি মনে কর, উক্ত সংগঠন ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল। তোমার মতামত বিশ্লেষণ কর
উত্তর: ইউরোপের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি তথা 'লিগ অব নেশনস'-এর ভূমিকা কিছুটা সহায়ক হলেও পুরোপুরি সহায়ক হয়নি বলে আমি মনে করি । ইউরোপে শান্তি রক্ষায় 'লিগ অব নেশনস'-এর গুরুত্বপূর্ণ মীমাংসাগুলো হলো— ১. সুইডেন ও ফিনল্যান্ডের বিবাদ মীমাংসা ২. জার্মানি ও পোল্যান্ডের বিবাদ মীমাংসা, ৩. সার্বিয়া ও আলবেনিয়ার দ্বন্দ্বের যবনিকা ইত্যাদি। এছাড়া বিভিন্ন দেশে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সংখ্যালঘু সম্প্রদায়, ফসফরাস প্রণালিসংক্রান্ত নানা বিষয়ে লিগ অব নেশনস' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসব ক্ষেত্রে 'লিগ অব নেশসনের' সফলতা থাকলেও অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয়ও দিয়েছিল। যেমন— প্রথমত, বিজয়ী রাষ্ট্রসমূহের প্রতি পরাজিত রাষ্ট্রসমূহের সন্দেহ এবং জার্মানির প্রতিরোধমূলক মনোভাব লীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পথে অন্তরায় সৃষ্টি করেছিল। দ্বিতীয়ত, 'লিগ অব নেশনস এর শীর্ষ নেতাদের মধ্যে জার্মানিকে সর্বতোভাবে দাবিয়ে রাখার প্রবণতা ছিল, যা সংগঠনটির নৈতিক মর্যাদা বনিষ্ট করে। তৃতীয়ত, লিগের অস্থায়ী সদস্যদের তুলনায় স্থায়ী সদস্যদের অনেক বেশি ক্ষমতা ছিল । তাই, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লিগ অব নেশনস । শেষ পর্যন্ত ব্যর্থ হয়। চতুর্থত, লিগের হাতে আক্রমণকারীর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা না থাকায় আক্রমণকারীরা সংগঠনটির নিদের্শ উপক্ষো করতে পারত। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উল্লিখিত সমস্যা ও সীমাবদ্ধতাগুলোর কারণে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লিগ অব নেশনস কিছুটা সহায়ক ভূমিকা পালন করতে পারলেও অনেক ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সংগঠন ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর