উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্য বইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনের পেছনে বহুবিধ কারণ লক্ষ্য করা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : হতাহতের সংখ্যা অতীতের সব যুদ্ধকে হার মানিয়েছিল। এই যুদ্ধের কারণ গুলোর মধ্যে বিকাশমান পুজিবাদের দ্বন্দ্ব, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাত, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্বে পরিস্থিতি ইত্যাদি। তবে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সুফিয়ার হত্যাকাণ্ডে এই যুদ্ধের সূচনা হয়। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড স্ত্রীকে অস্ট্রো-হাঙ্গরি শাসিত বসনিয়ার সারায়েভো ভ্রমণকালে আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বে সম্পাদিত মৈত্রী চুক্তি ত্রিশক্তি জোট অনুযায়ী জার্মানি অস্ট্রেলিয়া কে সমর্থন জানায়। অন্যদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে যায়। পরে ইউরোপের অন্যান্য রাষ্ট্র এই যুদ্ধ জড়িয়ে পড়ে। ফলে শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে দেখা যায়, গ্রামের পতিত জমি দখলেকে কেন্দ্র করে ধনী-গরীব পরিবারগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং একসময় এটা সংঘর্ষে রূপ নেয়। শেষ পর্যন্ত এক পক্ষ পরাজিত হলে দীর্ঘ সময় ধরে চলমান সংঘর্ষের অবসান হয়। তবে ততক্ষণে সংঘটিত হয় গ্রামের ইতিহাসের সর্বাধিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্য বইয়ের আলোকে তার…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর