উদ্দীপকে উল্লিখিত, সন্ধির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সন্ধির সাথে আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির মিল রয়েছে। ঊনবিংশ শতাব্দীতে সাম্রাজ্য বিস্তারে ইউরোপীয় শক্তিগুলো যুদ্ধে লিপ্ত হয়। বিংশ শতাব্দীর প্রথম থেকেই এ দলে এসে যুক্ত হয় নতুন শক্তি জার্মানি। কিন্তু অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো তার এ আগমনকে ভালো চোখে দেখেনি। কিন্তু জার্মানিও ছিল সাম্রাজ্য বিস্তারে বদ্ধ পরিকল্প। জার্মানি অস্ট্রো হাঙ্গেরি ও অটোমান সাম্রাজ্যের সাথে মিত্রতা স্থাপন করে । ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ও তার ভাবী পত্নী সার্ব আত্মায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া এর বিচার দাবি করে। জার্মানি তার সামাজ্য বিস্তারের জন্য এ মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে অস্ট্রিয়াকে যুদ্ধে প্ররোচিত করে। ফলে ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এ যুদ্ধে বিশ্ব দুটি মেরুতে ভাগ হয়ে যায়। একদিকে জার্মানি, অস্ট্রিয়া, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া, অন্যদিকে সার্বিয়া, ফ্রান্স, রাশিয়া যুক্তরাজ্য ও ইতালি। কিন্তু যুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয় ঘটে। এর ফলে বিজয়ী শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, ও ইতালি পরাজিত জার্মানির কাঁধের উপর একপক্ষীয় 'ভাসাই সন্ধি' চাপিয়ে দেয়। ফ্রান্স প্রতিশোধ নেওয়ার জন্য তার ভার্সাই নগরিতে বসে জার্মানিকে এ সন্ধি স্বাক্ষরে বাধ্য করেছিল। তাই বলা যায়, সাম্রাজ্যবাদ শক্তি হিসেবে জার্মানির আবির্ভাব এবং প্রথম বিশ্বযুদ্ধে তার শোচনীয় পরাজয়ই ভার্সাই সন্ধি স্বাক্ষরের প্রধান কারণ । পরিশেষে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণে ফ্রান্সের ভার্সাই নগরিতে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তার সাথে পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত, সন্ধির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর