এই যুদ্ধের ফলে পৃথিবী এক ভয়ঙ্কর ধ্বংসের সম্মুখীন হয়েছিল— তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের ফলে পৃথিবী এক ভয়ঙ্কর ধ্বংসের সম্মুখীন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলোসহ বিশ্বের অনেক অংশে ব্যাপক মানব বিপর্যয় ডেকে আনে। যুদ্ধ শেষ হওয়ার পরও মহামারি, অপুষ্টি, খাদ্যাভাব প্রভৃতি কারণে এসব দেশের জনগণ অবর্ণনীয় দুদর্শায় পতিত হয়। যুদ্ধবিরতির পরও মিত্রশক্তি জার্মানির উপর নৌ অবরোধ অব্যাহত রাখে ফলে যুদ্ধের শেষ দু'বছরে জার্মানিতে পুষ্টিহীনতায় প্রায় ৮ লাখ লোক মারা যায়। যুক্তরাষ্ট্রে প্রথম ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের সৈন্যদের মাধ্যমে সংক্রামক রোগ ইউরোপেও বাহিত হয়। পরবর্তী সময়ে তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এ রোগে বিশ্বব্যাপী ২ কোটিরও বেশি লোক মারা যায়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে তুরস্কের অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় । প্রথম বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড ছিল বিশ্বের এক নম্বর শিল্পসমৃদ্ধ দেশ। ব্রিটেনের শিল্প উৎপাদন এ যুদ্ধের কারণে শতকরা ২০ ভাগ কমে যায়। যুদ্ধের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছে ঋণগ্রস্ত ছিল। কিন্তু যুদ্ধের সময় বিপুল অস্ত্রশস্ত্র ও রসদ কিনে ব্রিটেন উল্টো যুক্তরাষ্ট্রের কাছে দেনাদার হয়ে পড়ে। তাই বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ফলে পৃথিবী প্রকৃতই ধ্বংসাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
এই যুদ্ধের ফলে পৃথিবী এক ভয়ঙ্কর ধ্বংসের সম্মুখীন হয়েছিল— তোমার মত…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর