উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরোধী জোট গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরোধী জোট গঠনের সাথে আমার পাঠ্যবইয়ের ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত জোট গঠনের মিল রয়েছে। ১৮৭০ সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন। এরপর ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য জার্মানি অস্ট্রিয়ার সাথে মিত্রতা স্থাপন করে। সে সময় রাশিয়া ছিল শক্তিশালী বৃহৎ রাষ্ট্র। ফ্রান্স যাতে রাশিয়ার সাথে মিত্রতাবদ্ধ হতে না পারে সেজন্য জার্মানির চ্যান্সেলর বিসমার্ক পুলিশ বিদ্রোহ দমনে রাশিয়াকে সহায়তা করে। এর ফলে রাশিয়া জার্মানির প্রতি বন্ধুভাবাপন্ন হয়। ১৮৭২ সালে বার্লিনে এক সম্মেলন আহ্বান করে জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে এক চুক্তি হয় যা ত্রিসম্রাটের চুক্তি নামে পরিচিত। ১৮৭৭-৭৮ সালে রুশ-তুরস্ক যুদ্ধ হলে জার্মানি রাশিয়াকে সহায়তা করেনি ফলে রাশিয়া এ জোট থেকে বেরিয়ে যায় এবং ১৮৮২ সালে ইতালি এ জোটে অন্তর্ভুক্ত হয়। ফলে এ জোটের নামকরণ হয় ত্রিশক্তি জোট। ত্রিশক্তি চুক্তি ইউরোপ [? জার্মানির প্রভাব বৃদ্ধি করে। ১৮৮৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে রি- ইনস্যুরেন্স চুক্তি হয়। ১৮৯২ সালে ফ্রান্স রাশিয়ার মধ্যে মৈত্রী চুক্তি হয়। ১৯০৪ সালে ইল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মিত্রতা স্থাপিত হয়। ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মিত্রতা চুক্তি ত্রিশক্তি আঁতাতে পরিণত হয়। সুতরাং বলা যায়, ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত জোট উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরোধী জোট গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর