উক্ত ঘটনা বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল-বিশ্লেষণ কর ।
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল —উক্তিটি যথার্থ। ১৮৭১ সালের পর থেকে ইংল্যান্ডের নিরপেক্ষ নীতি ও ত্রিসম্রাট লীগের ফ্রান্সকে মিত্রহীন করে রাখার নীতির ফলে ইউরোপে শক্তির ভারসাম্য রক্ষিত হয়েছিল। কিন্তু ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠার ফলে এ ভারসাম্য বিনষ্ট হয়। ফলে একটি সর্বগ্রামী যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। ইঙ্গ-ফ্রাঙ্ক ও ইঙ্গ-রুশ চুক্তির ফলে জার্মানি অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। এ কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য জার্মানি আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। জার্মান সম্রাট কাইজার উইলিয়ামের সেক্রেটারি ১৯১৪ সালে জার্মান সামরিক-অসামরিক উচ্চপদস্থ কর্মচারীদের এক গোপন নোটের মাধ্যমে জানান, অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার যুদ্ধ আসন্ন। সার্বিয়ার পিছনে আছে রাশিয়া। এ যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয় হলে জার্মানির দারুণ ক্ষতি হবে । সুতরাং জার্মানি সব কর্মচারি এ কথা স্মরণ রেখে যেন প্রস্তুত থাকে । ইউরোপে পরস্পর বিরোধী জোট গঠিত হলে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পায়, যা শক্তির ভারসাম্য নষ্ট করে দেয়। জার্মানি নৌশক্তিতে ব্রিটেনকে ছাড়িয়ে যেতে পারে-এ আশঙ্কা থেকে ব্রিটেন তার নৌশক্তি বাড়িয়ে চলে। প্রত্যেক জোট যতবেশি সম্ভব মারণাস্ত্র তৈরি শুরু করে । ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় । পরিশেষে বলা যায়, ত্রিশক্তি জোট ও ত্রিশক্তি আঁতাতের ঘটনা বিশ্ব রাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনা বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল-বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর