উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনা ও চুক্তির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মিল রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী মিত্রশক্তি জোট তথা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য দেশ ফ্রান্সের ভার্সাই নগরিতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটি ভার্সাই সন্ধি নামে খ্যাত। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায়দায়িত্ব জার্মানির ওপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ আদায় করা হয় জার্মানির কাছ থেকে। বিজয়ী মিত্র শক্তির দেশগুলো জার্মানির কাছ থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিজ সমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তি খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি চাপিয়ে দেয়া সন্ধি হিসেবে আখ্যায়িত হয় ও ক্ষোভের জন্ম দেয় যা পরবর্তীতে উগ্র জাতীয়তাবাদী নেতা হিটলার সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান । উদ্দীপকেও দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ এক পর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিশের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে । ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের । এ ঘটনাটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সাথে মিত্রশক্তির স্বাক্ষরিত ভার্সাই সন্ধির সাথে মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনা ও চুক্তির…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর