উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে য়েগিয়েছিল? বিশ্লেষণ কর ।
উত্তর: উক্ত যুদ্ধের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বকে মারাত্মক সংকটের দিকে নিয়ে গিয়েছিল। সারায়েভোতে সার্ব বিপ্লবী গাব্রিয়েল প্রিন্সেপ দ্বারা অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের হত্যাকান্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে রাশিয়া সার্বিয়ার সমর্থনে সেনা সমাবেশ করে। অন্যদিকে, জার্মানিও অস্ট্রিয়ার সমর্থনে সেনা সমাবেশের আদেশ দেয় এবং রাশিয়ার জার ও ফরাসি সরকারকে দুটি চরমপত্র দেয়। ফ্রান্স কেউ এ চরমপত্র আমলে না নিলে জার্মানি ১৯১৪ সালের ১ আগস্ট রাশিয়া এবং ৩ আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স আক্রমণের জন্য জার্মানি বেলজিয়ামের ওপর দিয়ে সেনা নিয়ে যাওয়ার দাবি করে। বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ করা হচ্ছে এ অযুহাতে ফ্রান্স ও বেলজিয়ামের মিত্র ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতোমধ্যে তুরস্ক অস্ট্রিয়া-জার্মানির পক্ষে যোগ দিলে যুদ্ধ এশিয়া ভূখণ্ডে বিস্তৃত হয়। জাপান-ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেয়। ইতালি প্রথমদিকে নিরপেক্ষ থাকলেও শেষ পর্যন্ত ইঙ্গ- ফরাসি পক্ষে যোগ দেয়। যুদ্ধের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রও মিত্রশক্তির পক্ষে যোগ দেয়। ফলে প্রথম বিশ্বযুদ্ধ নামক এক মহাসংকটে পতিত হয়। পরিশেষে বলা যায়, অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকান্ডকে কেন্দ্র করে অনেক দেশ এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, যা প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত। আর এ যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে এক মারাত্মক সংকটের দিকে নিয়ে গিয়েছিল ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে য়েগিয়েছিল? ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর