শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চেয়ারম্যানের সালিসের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চেয়ারম্যানের সালিসের সাথে আমার পঠিত ভার্সাই সন্ধির ঘটনার সাদৃশ্য পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের সকল দায় জার্মানির ওপর চাপিয়ে দিয়ে মিত্রপক্ষ পরাজিত দেশগুলোকে ১৯১৯ সালের ভার্সাই রাজপ্রাসাদে এক সম্মেলনে আমন্ত্রণ জানায়। যাকে বহুলভাবে ভার্সাইয়ের শান্তি সম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়। এ শান্তি সম্মেলনে বিশ্বের ৩২টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। যেসব দেশ এ সম্মেলনে প্রতিনিধি পাঠায়, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। শান্তি বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলো নেওয়ার দায়িত্ব বর্তায় তিন প্রধানের ওপর। তারা ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেনস্যু, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ও মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। শান্তি স্থাপনের জন্য তারা চৌদ্দ দফার মাধ্যমে যে আদর্শবাদী পরিকল্পনা পেশ করেছিলেন তা অন্যান্য মিত্রশক্তি (বিশেষত ফ্রান্স) মানতে রাজি ছিল না। ফলে প্রেসিডেন্ট উইলসন অনেক ক্ষেত্রে আপস করতে বাধ্য হন। ফলে শান্তিচুক্তিতে আদর্শবাদের পরিবর্তে প্রতিশোধ নেওয়ার ও সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষার ইচ্ছা প্রাধান্য পায়। শান্তি সম্মেলনে বিশ্বকে ভবিষ্যৎ যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ নামে একটি আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে চেয়ারম্যানের সালিসের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য পা…

উদ্দীপক

আলমনগর ইউনিয়নের দুটি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুটি গ্রামেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সালিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি গ্রামকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু শুধুমাত্র একটি গ্রামকে সংঘর্ষের জন্য দায়ী করায় পরবর্তীতে উক্ত গ্রামের নেতা ও সাধারণ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে।

Combined · 2018

উত্তর

হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গোস্টাপো।

উত্তর

National Socialist German Worker Party-কে সংক্ষেপে নাৎসি দল বলা হয়। উগ্র জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসী এ নাৎসি দলে নীতি, আদর্শ ও কর্মপন্থাকে সামষ্টিকভাবে নাৎসিবাদ হিসেবে অভিহিত করা হয়। নাৎসিবাদ ছিল ফ্যাসিবাদের জার্মান সংস্করণ। নাৎসিবাদের মূল স্লোগান ছিল এক জাতি, এক রাষ্ট্র এবং একজন ফুয়েবার। নাৎসি দলের এ ফুয়েবার বা প্রধান ছিলেন এডলফ হিটলার।

উত্তর

উদ্দীপকের চেয়ারম্যানের সালিসের সাথে আমার পঠিত ভার্সাই সন্ধির ঘটনার সাদৃশ্য পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের সকল দায় জার্মানির ওপর চাপিয়ে দিয়ে মিত্রপক্ষ পরাজিত দেশগুলোকে ১৯১৯ সালের ভার্সাই রাজপ্রাসাদে এক সম্মেলনে আমন্ত্রণ জানায়। যাকে বহুলভাবে ভার্সাইয়ের শান্তি সম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়। এ শান্তি সম্মেলনে বিশ্বের ৩২টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। যেসব দেশ এ সম্মেলনে প্রতিনিধি পাঠায়, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। শান্তি বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলো নেওয়ার দায়িত্ব বর্তায় তিন প্রধানের ওপর। তারা ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেনস্যু, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ও মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। শান্তি স্থাপনের জন্য তারা চৌদ্দ দফার মাধ্যমে যে আদর্শবাদী পরিকল্পনা পেশ করেছিলেন তা অন্যান্য মিত্রশক্তি (বিশেষত ফ্রান্স) মানতে রাজি ছিল না। ফলে প্রেসিডেন্ট উইলসন অনেক ক্ষেত্রে আপস করতে বাধ্য হন। ফলে শান্তিচুক্তিতে আদর্শবাদের পরিবর্তে প্রতিশোধ নেওয়ার ও সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষার ইচ্ছা প্রাধান্য পায়। শান্তি সম্মেলনে বিশ্বকে ভবিষ্যৎ যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ নামে একটি আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর

উক্ত ব্যবস্থা অর্থাৎ ভার্সাই সন্ধি ও ভার্সাই সন্ধিপ্রসূত জাতিপুঞ্জ বিশ্বে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল। ভার্সাই সন্ধিতে জার্মানিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পঙ্গু করে ফেলার জন্য কতকগুলো প্রাণঘাতী শর্ত চাপিয়ে দেওয়া হয়। শর্তগুলো অপমানজনক ও কঠোর হওয়ায় পরাজিত জার্মানি মিত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা অর্জনের কোনো সুযোগই পায়নি। তারা জার্মানিকে লিখিত খসড়ার ওপর একবার লিখিত মতামত জ্ঞাপনের সুযোগ দিয়েছিল কিন্তু যা লেখা ছিল তা প্রতিফলিত হয়নি। অধিকন্তু জার্মানিকে ভীতি প্রদর্শন করে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করে। তারা জার্মানি প্রতিনিধিকে সামরিক প্রহরায় ভার্সাই প্রসাদে নিয়ে আসে আবার সন্ধিতে স্বাক্ষর করার পর সামরিক প্রহরায় বাইরে নিয়ে যায়। এরূপ অবস্থায় জার্মানির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মানসিক প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয়। তাই ভার্সাইয়ের সন্ধিকে 'Dictated PeacePeace^{\prime} বা জবরদস্তিমূলক শাস্তি' বলে অভিহিত করা হয়। স্বভাবতই জার্মানি একটি শক্তিধর জাতি। তাকে অপমানিত করে চুক্তি করা মিত্ররাষ্ট্র ঠিক কাজ করেনি। তাকে সম্মান করে সন্ধি করলে হয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সে প্রস্তুত হতো না। অনেক ব্যথা অনেক কষ্ট বুকে চেপে ভার্সাই প্রাসাদ ত্যাগ করেছে। অতঃপর পরবর্তীতে এ কষ্ট প্রশমিত করার জন্য দেশে ফিরে ভবিষ্যতের আশায় বুক বেঁধে বসেছিল, কখন সময় আসবে আর সে সুযোগে মিত্রশক্তিকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মিত্রশক্তিই ভার্সাই প্রাসাদে ভার্সাই চুক্তিতে গেঁথে রেখেছিল। যার পরিণাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।