উক্ত ব্যবস্থা বিশ্বে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উক্ত ব্যবস্থা অর্থাৎ ভার্সাই সন্ধি ও ভার্সাই সন্ধিপ্রসূত জাতিপুঞ্জ বিশ্বে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল। ভার্সাই সন্ধিতে জার্মানিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পঙ্গু করে ফেলার জন্য কতকগুলো প্রাণঘাতী শর্ত চাপিয়ে দেওয়া হয়। শর্তগুলো অপমানজনক ও কঠোর হওয়ায় পরাজিত জার্মানি মিত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা অর্জনের কোনো সুযোগই পায়নি। তারা জার্মানিকে লিখিত খসড়ার ওপর একবার লিখিত মতামত জ্ঞাপনের সুযোগ দিয়েছিল কিন্তু যা লেখা ছিল তা প্রতিফলিত হয়নি। অধিকন্তু জার্মানিকে ভীতি প্রদর্শন করে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করে। তারা জার্মানি প্রতিনিধিকে সামরিক প্রহরায় ভার্সাই প্রসাদে নিয়ে আসে আবার সন্ধিতে স্বাক্ষর করার পর সামরিক প্রহরায় বাইরে নিয়ে যায়। এরূপ অবস্থায় জার্মানির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মানসিক প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয়। তাই ভার্সাইয়ের সন্ধিকে 'Dictated Peace [গণিত] বা জবরদস্তিমূলক শাস্তি' বলে অভিহিত করা হয়। স্বভাবতই জার্মানি একটি শক্তিধর জাতি। তাকে অপমানিত করে চুক্তি করা মিত্ররাষ্ট্র ঠিক কাজ করেনি। তাকে সম্মান করে সন্ধি করলে হয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সে প্রস্তুত হতো না। অনেক ব্যথা অনেক কষ্ট বুকে চেপে ভার্সাই প্রাসাদ ত্যাগ করেছে। অতঃপর পরবর্তীতে এ কষ্ট প্রশমিত করার জন্য দেশে ফিরে ভবিষ্যতের আশায় বুক বেঁধে বসেছিল, কখন সময় আসবে আর সে সুযোগে মিত্রশক্তিকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মিত্রশক্তিই ভার্সাই প্রাসাদে ভার্সাই চুক্তিতে গেঁথে রেখেছিল। যার পরিণাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যবস্থা বিশ্বে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর